জামালপুরে ভেজাল মরিচ ও ধানিয়া গুঁড়া তৈরির কারখানা সিলগালা: ৪ জনের কারাদণ্ড ও জরিমানা

Seba Hot News : সেবা হট নিউজ
সেবা ডেস্ক: জামালপুরে ভেজাল সামগ্রী ও রং মিশিয়ে মরিচ-ধনিয়া গুঁড়া তৈরির অপরাধে ৪ জনকে কারাদণ্ড ও সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত পণ্য বিনষ্ট।
Jamalpur factory manufacturing adulterated chilli and coriander powder sealed: 4 sentenced to jail and fined
জামালপুরে ভেজাল মরিচ ও ধানিয়া গুঁড়া তৈরির কারখানা সিলগালা: ৪ জনের কারাদণ্ড ও জরিমানা



জামালপুর সদর উপজেলার ব্যস্ততম নান্দিনা বাজারে ক্ষতিকর রং, কাঠের গুঁড়া ও তুষ মিশিয়ে ভেজাল মরিচ ও ধানিয়া গুঁড়া তৈরির অপরাধে বিশাল এক চক্রের সন্ধান মিলেছে। জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পরিচালিত এক ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ করা হয়েছে। এই ঘটনায় জড়িত চার ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

(ads1)

সোমবার (৯ নভেম্বর) বিকেলে নান্দিনা বাজারের বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও মসলার মিলে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভ্রাম্যমাণ ল্যাবের মাধ্যমে বিভিন্ন পণ্যের মান পরীক্ষা করা হয়। এ সময় বাজারের তিনটি মশলা ভাঙানোর কলে তল্লাশি চালিয়ে ভয়াবহ অনিয়মের সত্যতা পাওয়া যায়।


তদন্তে দেখা যায়, ওই কলগুলোতে খাঁটি মসলা তৈরির পরিবর্তে কাঠ ও ধানিয়া গাছের গুঁড়া, তুষ এবং স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর রাসায়নিক রং ও নিম্নমানের পচা মরিচ মিশিয়ে গুঁড়া করা হচ্ছিল। এ সময় গোডাউন ও মিল থেকে ভেজাল মিশ্রিত প্রায় ১০ মণ মরিচের গুঁড়া এবং ৪ মণ ধানিয়া গুঁড়াসহ অন্যান্য ভেজাল সামগ্রী জব্দ করা হয়। পরে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে জব্দকৃত এসব ভেজাল পণ্য ব্রহ্মপুত্র নদের পানিতে ভাসিয়ে সম্পূর্ণরূপে বিনষ্ট করা হয়।


আরও পড়ুন:


অভিযানে অসাধু উপায়ে ভেজাল ব্যবসা পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালত তিন মিল মালিকসহ চারজনকে সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন—মিল মালিক রেজাউল করিম (৫৫), গিয়াস উদ্দিন (৬০), আব্দুর রাজ্জাক (৫৫) এবং কারখানার কর্মচারী কালু মিয়া (৫০)। আদালত তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি মিল মালিকদের প্রত্যেককে ১ লাখ টাকা করে এবং কর্মচারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।


জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় অভিযানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।


অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম গণমাধ্যমকে জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের ভেজালবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

(ads2)

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ বলেন, "মরিচের গুঁড়ায় ক্ষতিকর রং ও ধানিয়া গুঁড়ায় ধানিয়া গাছের অংশবিশেষ এবং কাঠের গুঁড়া মেশানোর সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ এই ভেজাল কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।"

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ বছর পর ন্যায়বিচার
জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ বছর পর ন্যায়বিচার
জামালপুরের মেলান্দহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত, আহত ৩
জামালপুরের মেলান্দহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত, আহত ৩
জামালপুরে ট্রেন লাইনে হাঁটার সময় তিস্তা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত
জামালপুরে ট্রেন লাইনে হাঁটার সময় তিস্তা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত
জামালপুরে বিজিবির বিশেষ অভিযান, প্রায় ২ লাখ টাকার ভারতীয় মদ জব্দ
জামালপুরে বিজিবির বিশেষ অভিযান, প্রায় ২ লাখ টাকার ভারতীয় মদ জব্দ
জামালপুরে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক: ডিবির অভিযানে গ্রেপ্তার ১
জামালপুরে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক: ডিবির অভিযানে গ্রেপ্তার ১

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান