![]() |
| উল্লাপাড়ায় আগাম রোপা আমন ধান কাটা শুরু: বাম্পার ফলনে কৃষকের মুখে চওড়া হাসি |
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আগাম রোপা আমন জাতের ধান কাটা উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষকদের সময়মতো পরিচর্যার ফলে ধানের বাম্পার ফলন হয়েছে। দীর্ঘদিন পর ধানের আশানুরূপ ফলন ও ভালো দাম পাওয়ার সম্ভাবনা থাকায় স্থানীয় কৃষকদের মুখে চওড়া হাসি ফুটেছে।
(ads1)
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় প্রায় ১১ হাজার ৭৬০ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ করা হয়েছে। বর্তমানে মাঠের পর মাঠ পাকা ধানের সোনালী রঙে ভরে উঠেছে। অনেক কৃষক ইতিমধ্যে তাদের জমির পাকা ধান কাটা শুরু করেছেন, আবার কিছু জমিতে ধান কাটার প্রস্তুতি চলছে।
সরেজমিনে উপজেলার সলঙ্গা, রামকৃষ্ণপুর, পঞ্চক্রোশী, সলপ, পূর্ণিমাগাঁতী, বাঙ্গালা, হাটিকুমরুল, বড়হর, কয়ড়া ইউনিয়ন ও উল্লাপাড়া সদর ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। রামকৃষ্ণপুরের অলিদহ, চারাবটতলা, সলঙ্গার গোজা, বাঙ্গালার ধরইল এবং সদর ইউনিয়নের পংরৌহা এলাকার মাঠে মাঠে এখন ধান কাটার ধুম পড়েছে। পাকা ধানের সুবাসে চারপাশ মুখরিত হয়ে উঠেছে।
আরও পড়ুন:
- জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ বছর পর ন্যায়বিচার
- রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ: কর্মহীন ৫ হাজার শ্রমিক, লোকসানে ব্যবসায়ীরা
- সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
- জামালপুরের মেলান্দহে সংহতি দিবসে ৩৫ প্রতিষ্ঠানে ২৫.৫০ লাখ টাকার চেক বিতরণ
- সিরাজগঞ্জের কাজিপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
গোজা গ্রামের সফল কৃষক আবু সাঈদ সরকার জানান, তিনি প্রায় সোয়া ১০ বিঘা জমিতে রোপা আমন ধানের চাষ করেছেন। এর মধ্যে সাড়ে ৭ বিঘা জমিতে ব্রি ধান২৯ চাষ করেছেন, যার কিছু অংশ পাক ধরেছে এবং কাটা শুরু হয়েছে। এছাড়া বাকি জমিতে কাটারীভোগ, রনজিত ও স্বর্ণা জাতের ধান চাষ করেছেন। কাটারীভোগ ধানেও ইতিমধ্যেই পাক ধরতে শুরু করেছে।
ধরাইল মাঝিপাড়া গ্রামের কৃষক জাহের আলী বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ও সময়মতো সার-কীটনাশক ব্যবহার করায় রোপা আমনের ফলন অন্য যেকোনো বছরের তুলনায় অনেক ভালো হয়েছে। পংরৌহা গ্রামের কৃষক আব্দুস ছালাম ও আব্দুল মালেক জানান, তারা সোয়া বিঘা জমিতে কাটারীভোগ ধানের চাষ করে বেশ ভালো ফলন পেয়েছেন। ধান কাটা শুরু করায় পরিবারের সবার মধ্যে আনন্দ বিরাজ করছে।
(ads2)
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, চলতি মৌসুমে ১১ হাজার ৭৬০ হেক্টর জমিতে আমন আবাদ লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছে। মাঠ পর্যায়ে কৃষি বিভাগের নিয়মিত মনিটরিং ও পরামর্শের কারণে এ বছর ধানের ফলন অত্যন্ত ভালো হয়েছে। আগাম জাতের ধান কাটা শুরু হওয়ায় কৃষকরা দ্রুত জমি খালি করে পরবর্তী রবি শস্য আবাদের প্রস্তুতি নিতে পারছেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।