![]() |
| উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার |
উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামী লীগ নেতা ও পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃত ফিরোজকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি নিজ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত তৌহিদুল ইসলাম ফিরোজ পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং উক্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রূপ কর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে উল্লাপাড়া থানায় দায়েরকৃত বিস্ফোরকদ্রব্য আইনের মামলার সংশ্লিষ্টতা ও এজাহারনামীয় অভিযোগ রয়েছে। আজ দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।