![]() |
| উল্লাপাড়ায় নৌকা বাইচ খেলায় দুই নৌকার বাইছালদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০ |
উল্লাপাড়ায় নৌকাবাইচে দুই নৌকার বাইছালদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে ঐতিহ্যবাহী পানসি নৌকাবাইচ প্রতিযোগিতা চলাকালে দুই নৌকার বাইছালদের (নৌকার মাঝি ও দল) মধ্যে তীব্র সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার সোনতলা বাজারসংলগ্ন করতোয়া নদীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেওয়া ‘সোনতলা সোনাবাজু একতা এক্সপ্রেস’ এবং ‘বংকিরোট নবশক্তি ফাইটার’ নামের দুটি পানসি নৌকার বাইছাল ও সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
আরও পড়ুন:
- মানিকগঞ্জে নৌকা বাইচে চ্যাম্পিয়ন কুড়িগ্রামের ‘মায়ের দোয়া’, রৌমারীতে সংবর্ধনা
- বকশীগঞ্জে প্রয়াত দেলোয়ারকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে সংবাদ সম্মেলন
- বকশীগঞ্জ সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করল বিজিবি
- বকশীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, পাঠানো হলো কারাগারে
- জাবিপ্রবির সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের ৫ সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, সোনতলা ঘাটে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে করতোয়া নদীর দুই পাড়ে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান। বাইচ চলাকালে একপর্যায়ে প্রতিযোগিতা করতে গিয়ে দুটি নৌকা নদীর মাঝে একেবারে পাশাপাশি চলে আসে। এ সময় দুই নৌকার বাইছালদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা চরম উত্তেজনা ও মুখোমুখি সংঘর্ষে রূপ নেয়।
এ সময় দুই নৌকার বাইছাল ও পাড়ে থাকা সমর্থকেরা কাঠের বৈঠা ও লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর চড়াও হন। এতে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় ফার্মেসি ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের পর পুরো বাইচ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উৎসবের পরিবেশ নিমেষেই থমথমে হয়ে যায়। পরবর্তীতে আয়োজক কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে আয়োজক কমিটির প্রতিনিধিরা জানান, প্রতিযোগিতার চরম উত্তেজনা ও সামান্য ভুল বোঝাবুঝি থেকেই দুই নৌকার বাইছালদের মধ্যে এই হাতাহাতির ঘটনা ঘটে। পরে দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করা হয়েছে।
ঘটনায় আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি। এলাকা ও বাইচস্থলে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।