উল্লাপাড়ায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আঘাতের চিহ্ন

Seba Hot News : সেবা হট নিউজ
0
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাম চোখ ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
Body of unidentified person recovered from the side of the highway in Ullapara, injury marks
উল্লাপাড়ায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আঘাতের চিহ্ন

উল্লাপাড়ায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আঘাতের চিহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুর্গানগর ইউনিয়নের পাইকপাড়া তাঁত বোর্ড অফিসের পাশে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের ধার থেকে উল্লাপাড়া মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, উদ্ধার করা মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৪ থেকে ৪৫ বছর। নিহতের শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে; বিশেষ করে তাঁর বাম চোখ ও বাম হাতে আঘাত পাওয়া গেছে।

পুলিশের প্রাথমিক ধারণা, রোববার রাতের কোনো এক সময় মহাসড়কে যানবাহন চাপায় অথবা সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।

তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

উল্লাপাড়ায় ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে আমান ফিড মিল, রাজশাহীর শ্রম আদালতে মামলা
উল্লাপাড়ায় ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে আমান ফিড মিল, রাজশাহীর শ্রম আদালতে মামলা
ডিজিএমের পদত্যাগের দাবিতে উল্লাপাড়ায় বিক্ষোভ
ডিজিএমের পদত্যাগের দাবিতে উল্লাপাড়ায় বিক্ষোভ
উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, মরদেহ সড়কে রেখে মহাসড়ক অবরোধ
উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, মরদেহ সড়কে রেখে মহাসড়ক অবরোধ
উল্লাপাড়ায় এনজিও পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
উল্লাপাড়ায় এনজিও পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
উল্লাপাড়ায় ধানখেতে পোনামাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
উল্লাপাড়ায় ধানখেতে পোনামাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top