মেলান্দহে জাতীয় যুব দিবসে যুব ঋণ বিতরণ, আত্মকর্মসংস্থানের আহ্বান

Seba Hot News : সেবা হট নিউজ
জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে জাতীয় যুব দিবস উপলক্ষে ৪ লাখ টাকার যুব ঋণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
Youth loan distribution, call for self-employment on National Youth Day in Melandhe
মেলান্দহে জাতীয় যুব দিবসে যুব ঋণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা



জামালপুরের মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আত্মকর্মসংস্থান ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে তরুণ ও যুবকদের মাঝে যুব ঋণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।

(ads1)

রোববার (১ নভেম্বর) দুপুরে দিবসটি উপলক্ষ্যে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম শরাফত উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা।


আরও পড়ুন:


অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম রহিম, তালাত মাহমুদ, আনিসুর রহমান মাস্টার, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, সাবেক ছাত্রদল সভাপতি ও সাংবাদিক আজম খান এবং স্থানীয় কাউন্সিলর আলী আকবর প্রমুখ।

(ads2)

বক্তারা বলেন, দেশের যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। বেকারত্ব দূর করতে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৪ লাখ টাকার যুব ঋণ বিতরণ করা হয়।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

মেলান্দহের সেই প্রতারক ইমাম কুমিল্লার লাকসাম থেকে গ্রেপ্তার, রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য
মেলান্দহের সেই প্রতারক ইমাম কুমিল্লার লাকসাম থেকে গ্রেপ্তার, রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য
জামালপুরের মেলান্দহে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
জামালপুরের মেলান্দহে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
মেলান্দহে স্কুলের পিয়নসহ ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
মেলান্দহে স্কুলের পিয়নসহ ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
সাংবাদিক ও পুলিশ পেটানোর হুমকিদাতা কথিত ছাত্রদল নেতা লাঞ্জু গ্রেপ্তার
সাংবাদিক ও পুলিশ পেটানোর হুমকিদাতা কথিত ছাত্রদল নেতা লাঞ্জু গ্রেপ্তার
স্ত্রীর যৌতুক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার
স্ত্রীর যৌতুক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান