বিশ্ব ইজতেমার আগে জেলা ইজতেমা ও মারকাজ পুনরুদ্ধারের দাবিতে জামালপুরে মহাসমাবেশ

Seba Hot News : সেবা হট নিউজ
লিয়াকত হোসাইন লায়ন: বিশ্ব ইজতেমার আগে জেলা ইজতেমা এবং ইসলামপুরে মারকাজ পুনরুদ্ধারের দাবিতে মহাসমাবেশ করেছে ওলামায়ে কেরাম ও তাবলিগ জামায়াত (জুবায়ের পন্থি)।
Ahead of the World Ijtema, a mass gathering is held in Jamalpur demanding restoration of the district Ijtema and Markaz
বিশ্ব ইজতেমার আগে জেলা ইজতেমা ও মারকাজ পুনরুদ্ধারের দাবিতে জামালপুরে মহাসমাবেশ



(ads1)

বিশ্ব ইজতেমা আয়োজনের পূর্বে জেলা ইজতেমা এবং রেলওয়ে স্টেশনসংলগ্ন মারকাজ পুনরুদ্ধারের দাবিতে জামালপুরের ইসলামপুরে এক বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ওলামায়ে কেরাম ও শূরাই নেজাম তাবলিগ জামাত জামালপুর জেলা শাখার উদ্যোগে ইসলামপুর উপজেলা পরিষদ কেন্দ্রীয় অডিটরিয়াম চত্বরে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।


ইত্তেফাকুল ওলামা পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি শামসুদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা ঐক্য পরিষদের জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কাশেম।


আরও পড়ুন:


সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা মার্কাজ মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ, ইত্তেফাকুল ওলামা পরিষদ ইসলামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল হক সিরাজী এবং তাবলিগ জামায়াত (জুবায়েরপন্থী) ইসলামপুর উপজেলা শাখার আমীর ক্বারী মো. আবুল হোসেন সোহাগ প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ওলামায়ে মাশায়েখ ও তাবলিগ জামায়াতের জোড় সাথীরা উপস্থিত ছিলেন।


সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ৫, ৬ ও ৭ নভেম্বর ২০২৬ তারিখে ইসলামপুর নতুন মার্কাজ মসজিদে সাদপন্থীদের জেলা ইজতেমার যে তারিখ নির্ধারণ করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা প্রশাসনের কাছে অবিলম্বে এই ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত বন্ধের জোর দাবি জানান।

(ads2)

বক্তারা আরও বলেন, এর পরেও যদি ইজতেমার নামে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কর্মকাণ্ড চালানোর চেষ্টা করা হয়, তবে জেলার সর্বস্তরের ওলামায়ে মাশায়েখ ও তৌহিদী জনতাকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। একই সঙ্গে ইসলামপুর নতুন মার্কাজ মসজিদকে সাদপন্থীমুক্ত করার জন্য সব ওলামায়ে মাশায়েখকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

ইসলামপুরে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ইসলামপুরে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিময় পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন
ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিময় পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন
ইসলামপুরে সাংগঠনিক কাঠামো জোরদারে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা
ইসলামপুরে সাংগঠনিক কাঠামো জোরদারে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা
ইসলামপুরে নৌকাবাইচে জয়ের পরপরই প্রতিযোগীর মৃত্যু, পরিবারে শোকের ছায়া
ইসলামপুরে নৌকাবাইচে জয়ের পরপরই প্রতিযোগীর মৃত্যু, পরিবারে শোকের ছায়া
ইসলামপুরে দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও হরিজন সম্প্রদায়ের মাঝে নতুন বস্ত্র বিতরণ
ইসলামপুরে দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও হরিজন সম্প্রদায়ের মাঝে নতুন বস্ত্র বিতরণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান