ইসলামপুরে সাংগঠনিক কাঠামো জোরদারে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরে ছাত্রদলের সাংগঠনিক কাঠামো জোরদার ও নতুন শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যে উপজেলা ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
Upazila Chhatra Dal holds discussion meeting to strengthen organizational structure in Islampur
ইসলামপুরে সাংগঠনিক কাঠামো জোরদারে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা



ইসলামপুরে সাংগঠনিক কাঠামো জোরদারে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা

সাংগঠনিক অবকাঠামো পুনর্গঠন ও আন্দোলন-সংগ্রামের সার্বিক প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে জামালপুরের ইসলামপুরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(ads1)

গতকাল সোমবার (১৯ অক্টোবর) রাতে ইসলামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদলের সার্বিক ব্যবস্থাপনায় এই আলোচনা সভার আয়োজন করা হয়।


উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান কায়েসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিনতী।


আরও পড়ুন:


উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমেদ পাপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

(ads2)

সভায় বক্তারা ছাত্রদলের চলমান রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমকে তৃণমূল পর্যায় পর্যন্ত আরও গতিশীল করা, সাধারণ ও নবীন শিক্ষার্থীদের সংগঠনের জাতীয়তাবাদী আদর্শে সম্পৃক্ত করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে প্রতিটি নেতা-কর্মীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

ইসলামপুরে নৌকাবাইচে জয়ের পরপরই প্রতিযোগীর মৃত্যু, পরিবারে শোকের ছায়া
ইসলামপুরে নৌকাবাইচে জয়ের পরপরই প্রতিযোগীর মৃত্যু, পরিবারে শোকের ছায়া
ইসলামপুরে দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও হরিজন সম্প্রদায়ের মাঝে নতুন বস্ত্র বিতরণ
ইসলামপুরে দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও হরিজন সম্প্রদায়ের মাঝে নতুন বস্ত্র বিতরণ
ইসলামপুরে নির্ধারিত স্থানে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন
ইসলামপুরে নির্ধারিত স্থানে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন
ইসলামপুরে রঙ-তুলির আঁচড়ে প্রাণবন্ত হচ্ছে দুর্গা প্রতিমা, প্রস্তুতি শেষ পর্যায়ে
ইসলামপুরে রঙ-তুলির আঁচড়ে প্রাণবন্ত হচ্ছে দুর্গা প্রতিমা, প্রস্তুতি শেষ পর্যায়ে
ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top