জামালপুরে ২২৫ মণ্ডপে নিচ্ছিদ্র নিরাপত্তা, সংবাদ সম্মেলনে এসআরবি-১৪ অধিনায়ক

Seba Hot News : সেবা হট নিউজ
0
জামালপুর সংবাদদাতা: জামালপুরে শারদীয় দুর্গাপূজার ২২৫টি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে মণ্ডপ পরিদর্শন শেষে সংবাদ সম্মেলন করেছেন এসআরবি-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান রানা।
Tight security at 225 pavilions in Jamalpur, SRB-14 captain at press conference
জামালপুরে ২২৫ মণ্ডপে নিচ্ছিদ্র নিরাপত্তা, সংবাদ সম্মেলনে এসআরবি-১৪ অধিনায়ক

জামালপুরে ২২৫ মণ্ডপে নিচ্ছিদ্র নিরাপত্তা, সংবাদ সম্মেলনে এসআরবি-১৪ অধিনায়ক

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুর জেলার ২২৫টি পূজা মণ্ডপে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশ বজায় রাখতে সার্বিক ও নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে।

(ads1)

এ উপলক্ষে আজ শনিবার (১৭ অক্টোবর) বিকেলে জামালপুর জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ সরেজমিনে পরিদর্শন ও নিরাপত্তার তদারকি করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান রানা।

মণ্ডপ পরিদর্শন কার্যক্রম শেষে পূজার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অধিনায়ক মাসুদুর রহমান রানা।

আরও পড়ুন:

সংবাদ সম্মেলনে অধিনায়ক জানান, জেলায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও জেলা প্রশাসনের সাথে সুসমন্বয় করে এসআরবি-১৪ এর পক্ষ থেকে বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। যেকোনো ধরনের অপতৎপরতা বা অপ্রীতিকর ঘটনা রোধে গত ১৩ অক্টোবর থেকেই পোশাকি টহলের পাশাপাশি বিশেষ গোয়েন্দা নজরদারি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান রানা আশাবাদ ব্যক্ত করে বলেন, "সব ধর্ম ও বর্ণের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতায় শারদীয় পূজার যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে সম্পন্ন হবে বলে আমরা বিশ্বাস করি।"

(ads2)

সংবাদ সম্মেলনে এসআরবি-১৪ এর জামালপুর সিপিসি-১ কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদসহ ব্যাটালিয়নের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

শিক্ষার্থীদের ভুয়া স্লোগানের মুখে না ঢুকেই ফিরলেন জামালপুর নার্সিং কলেজের অধ্যক্ষ
শিক্ষার্থীদের ভুয়া স্লোগানের মুখে না ঢুকেই ফিরলেন জামালপুর নার্সিং কলেজের অধ্যক্ষ
শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন মোতায়েন, মন্ডপ পরিদর্শন!
শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন মোতায়েন, মন্ডপ পরিদর্শন!
জামালপুরে তামাকমুক্ত দিবস পালিত: ই-সিগারেট ও ভেপ নিষিদ্ধের দাবি
জামালপুরে তামাকমুক্ত দিবস পালিত: ই-সিগারেট ও ভেপ নিষিদ্ধের দাবি
জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৯৪৩ কর্মী নিয়োগ, বাড়ি বাড়ি যাবেন তারা
জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৯৪৩ কর্মী নিয়োগ, বাড়ি বাড়ি যাবেন তারা
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন জামালপুরে সম্পন্ন
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন জামালপুরে সম্পন্ন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top