![]() |
| মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি ওয়ার্ড সভাপতি আটক, পাঠানো হলো কারাগারে |
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি ওয়ার্ড সভাপতি আটক, পাঠানো হলো কারাগারে
জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশের বিশেষ অভিযানে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হোসেন আলী নামে এক স্থানীয় বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে।
(ads1)
গ্রেফতারকৃত মো. হোসেন আলী মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
আরও পড়ুন:
- রৌমারীতে ধানবোঝাই ট্রাকের নিচে ইজিবাইক, শিশুসহ একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু
- উল্লাপাড়ায় মণ্ডপে মণ্ডপে দেবীর চক্ষুদান ও মহাসপ্তমী পূজা
- বকশীগঞ্জে গভীর রাতে মাদক সেবনরত অবস্থায় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড
- ইসলামপুরে দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও হরিজন সম্প্রদায়ের মাঝে নতুন বস্ত্র বিতরণ
- রৌমারী ও রাজিবপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসনের কর্মকর্তা
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-১-এর একটি চৌকস দল মেলান্দহে মাদকের বিস্তার রোধে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক কেনাবেচার সময় ৮৩ পিস ইয়াবাসহ মো. হোসেন আলীকে হাতেনাতে আটক করা হয়।
(ads2)
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ডিবি-১-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম তালুকদার জানান, "আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। পরবর্তীতে শনিবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।