মেলান্দহে ফেমিলি কার্ড অবহিতকরণ সভা, স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ

Seba Hot News : সেবা হট নিউজ
0
জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে ফেমিলি কার্ড কার্যক্রম অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কার্ড বিতরণে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
Family card information meeting in Melandhe, instructions to maintain transparency
মেলান্দহে ফেমিলি কার্ড অবহিতকরণ সভা, স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ



মেলান্দহে ফেমিলি কার্ড অবহিতকরণ সভা, স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ

জামালপুরের মেলান্দহে ফেমিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষে একটি অবহিতকরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(ads1)

আজ সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এবং সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিন্নাতুল আরা।


সভায় ফেমিলি কার্ড বিতরণ কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ফেমিলি কার্ড বিতরণ কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা অফিসার আরিফুর রহমান, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, শ্যামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শামসুল হক এবং বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদিকা ও কার্ড বিতরণ কমিটির সদস্য ফরিদা আক্তার পুশিসহ অন্যান্যরা।


আরও পড়ুন:


আলোচনা সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের মাঝে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না। ফেমিলি কার্ড বিতরণে যেকোনো ধরনের অনৈতিক সুযোগ বা দুর্নীতি পুরোপুরি বন্ধ করতে হবে এবং সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে প্রকৃত উপকারভোগীদের সঠিক তথ্য সংগ্রহ করতে হবে।

(ads2)

সভার শেষ পর্যায়ে উপস্থিত সুবিধাভোগী ও স্থানীয় প্রতিনিধিগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং উন্মুক্ত আলোচনার মাধ্যমে কার্যক্রমের নানা দিক পরিষ্কার করা হয়।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

মেলান্দহে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে ‘কন্যা শিশু মেলা’ অনুষ্ঠিত
মেলান্দহে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে ‘কন্যা শিশু মেলা’ অনুষ্ঠিত
মেলান্দহে চাঁদার দাবিতে বন্ধ রাখা ওয়ালটন শোরুম খুলল পুলিশ
মেলান্দহে চাঁদার দাবিতে বন্ধ রাখা ওয়ালটন শোরুম খুলল পুলিশ
মেলান্দহে ১৫ লাখ টাকা নিয়ে স্বপরিবারে পালালেন মসজিদের ইমাম
মেলান্দহে ১৫ লাখ টাকা নিয়ে স্বপরিবারে পালালেন মসজিদের ইমাম
মেলান্দহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন, আলোচনা সভা অনুষ্ঠিত
মেলান্দহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন, আলোচনা সভা অনুষ্ঠিত
মেলান্দহে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মেলান্দহে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top