মেলান্দহে ১৫ লাখ টাকা নিয়ে স্বপরিবারে পালালেন মসজিদের ইমাম

Seba Hot News : সেবা হট নিউজ
0
জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে ঐতিহ্যবাহী মালঞ্চ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মিজানুর রহমান ১৫ লক্ষাধিক টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন। থানায় অভিযোগ দায়ের।
Mosque imam flees with family in Melandha with 1.5 million taka
মেলান্দহে ১৫ লাখ টাকা নিয়ে স্বপরিবারে পালালেন মসজিদের ইমাম



মেলান্দহে ১৫ লাখ টাকা নিয়ে স্বপরিবারে পালালেন মসজিদের ইমাম

জামালপুরের মেলান্দহে ঐতিহ্যবাহী মালঞ্চ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মিজানুর রহমান (৩৮) প্রতারণার আশ্রয় নিয়ে স্থানীয়দের কাছ থেকে ১৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে স্বপরিবারে উধাও হয়েছেন।


আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) উক্ত ঘটনাটি ছড়িয়ে পড়লে পুরো উপজেলাজুড়ে ব্যাপক আলোড়ন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে মেলান্দহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক মাওলানা জোবায়ের (৩০)।


অভিযুক্ত মুফতি মিজানুর রহমান ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ীর ফরিদাবাদ (বাসা নং ৩১২) এলাকার অধিবাসী বলে জানা গেছে।


মসজিদ কমিটি ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মাত্র তিন মাস আগে মাসিক ৪০ হাজার টাকা সম্মানির চুক্তিতে মালঞ্চ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে যোগ দেন মুফতি মিজানুর রহমান। যোগদানের পর থেকেই তিনি পরিবার নিয়ে মসজিদের নির্ধারিত আবাসনে বসবাস শুরু করেন।


অভিযোগে প্রকাশ, হংকং থেকে তাঁর এক আত্মীয়ের পাঠানো মূল্যবান স্বর্ণের চালান ঢাকার বিমানবন্দর থেকে ছাড়ানোর বাহানা বানিয়ে জরুরি টাকার প্রয়োজনে বিভিন্নজনের দ্বারস্থ হন তিনি। পরোপকার ও ধর্মীয় বিশ্বাসের সুযোগ নিয়ে গতকাল বুধবার (৭ অক্টোবর) এলাকার ১৪ থেকে ১৫ জন সচেতন ব্যক্তির কাছ থেকে তিনি ধাপে ধাপে প্রায় ১৫ লক্ষাধিক টাকা ধার নেন। টাকা নেওয়ার পরপরই ওই দিন রাতেই অতি গোপনে স্ত্রী-সন্তানদের নিয়ে এলাকা ছেড়ে লাপাত্তা হয়ে যান তিনি।


এ বিষয়ে মসজিদের সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ হোসেন এবং প্রতারিত স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে দ্রুত অপরাধীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।


বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম হক জানান, "ইমামের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামিকে সনাক্ত করে গ্রেফতার এবং আত্মসাতকৃত টাকা উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

মেলান্দহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন, আলোচনা সভা অনুষ্ঠিত
মেলান্দহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন, আলোচনা সভা অনুষ্ঠিত
মেলান্দহে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মেলান্দহে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মেলান্দহের নাংলায় ইউপি নির্বাচন উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত
মেলান্দহের নাংলায় ইউপি নির্বাচন উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত
মেলান্দহে আলমারি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দাদীর মৃত্যু, আহত নাতি
মেলান্দহে আলমারি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দাদীর মৃত্যু, আহত নাতি
মেলান্দহে পরিবেশ রক্ষায় জামালপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতির বৃক্ষরোপণ
মেলান্দহে পরিবেশ রক্ষায় জামালপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতির বৃক্ষরোপণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top