মেলান্দহে পরিবেশ রক্ষায় জামালপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতির বৃক্ষরোপণ

Seba Hot News : সেবা হট নিউজ
0
জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহ-দেওয়ানগঞ্জ মহাসড়কের পাশে বৃক্ষরোপণ ও সহস্রাধিক চারা বিতরণ করেছেন সংবাদকর্মী ও বিএনপি নেতা আলহাজ নুরুল আলম সিদ্দিকী।
Former president of Jamalpur Press Club plants trees and distributes saplings to protect environment in Melandhe
মেলান্দহে পরিবেশ রক্ষায় জামালপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতির বৃক্ষরোপণ ও চারা বিতরণ



মেলান্দহে পরিবেশ রক্ষায় জামালপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতির বৃক্ষরোপণ ও চারা বিতরণ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় জামালপুরের মেলান্দহে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষরোপণ ও সহস্রাধিক চারা বিতরণ করা হয়েছে।


গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় মেলান্দহ-দেওয়ানগঞ্জ মহাসড়কের পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করেন জামালপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলহাজ নুরুল আলম সিদ্দিকী।


ওই দিন মেলান্দহের শাহাজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এক সংক্ষিপ্ত আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সহস্রাধিক পরিবেশবান্ধব গাছের চারা বিতরণের শুভ সূচনা করা হয়। কর্মসূচিতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, কর্মরত সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের উদ্যোক্তা ও উদ্বোধক আলহাজ নুরুল আলম সিদ্দিকী বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিক অংশ হিসেবে এবং স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের নির্দেশনায় মেলান্দহ-দেওয়ানগঞ্জ মহাসড়কের পাশে এ বৃক্ষরোপণ ও চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।"


তিনি আরও বলেন, "গাছ রোপণের পাশাপাশি তা টিকিয়ে রাখাই প্রধান চ্যালেঞ্জ। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি রোপণকৃত চারা পরিচর্যা ও সুরক্ষায় স্থানীয় বাসিন্দাদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।"

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

মেলান্দহে মানবিক সংগঠন ‘মেলান্দহ ফাউন্ডেশন’-এর শুভ যাত্রা শুরু
মেলান্দহে মানবিক সংগঠন ‘মেলান্দহ ফাউন্ডেশন’-এর শুভ যাত্রা শুরু
মেলান্দহে জাবিপ্রবিতে মৎস্য সপ্তাহের সমাপনী, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান
মেলান্দহে জাবিপ্রবিতে মৎস্য সপ্তাহের সমাপনী, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান
মেলান্দহকে হারিয়ে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন সরিষাবাড়ী
মেলান্দহকে হারিয়ে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন সরিষাবাড়ী
মেলান্দহে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মেলান্দহে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মেলান্দহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মেলান্দহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top