![]() |
| মেলান্দহকে হারিয়ে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন সরিষাবাড়ী |
মেলান্দহকে হারিয়ে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন সরিষাবাড়ী
জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মেলান্দহ উপজেলা একাদশকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সরিষাবাড়ী উপজেলা একাদশ।
আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।
প্রধান অতিথির বক্তব্যে পর্যটন মন্ত্রী বলেন, "বাংলাদেশে মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা ও মাদক নির্মূলের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে ক্রীড়া মন্ত্রণালয় আজ সারাদেশে সব ধরনের খেলাধুলাকে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করছে।"
অনুষ্ঠানে উপস্থিত ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, "আজকে মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিই প্রমাণ করে দেশে খেলাধুলার জোয়ার ফিরে এসেছে। আমরা ফুটবল বা ক্রিকেটের পাশাপাশি সব খেলাকে সমান গুরুত্ব দিয়ে একটি সুস্থ, সুশৃঙ্খল ও মোননশীল জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।"
জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে গত ২৩ আগস্ট ৮টি দল নিয়ে শুরু হয়েছিল এই টুর্নামেন্ট। রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী সরিষাবাড়ী ও রানার্সআপ মেলান্দহ দলের হাতে আকর্ষণীয় ট্রফি তুলে দেন অতিথিরা।
ফাইনাল খেলায় আরও উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৪ আসনের ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর-২ আসনের সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের মুস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফুয়াদ রোদোয়ানসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।