মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের মাদারগঞ্জে কৃষকদের কাছে অতিরিক্ত দামে টিএসপি সার বিক্রির দায়ে মেসার্স এস এন ট্রেডার্সের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
Dealer fined for selling fertilizer at excessive prices in Madarganj
মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

জামালপুরের মাদারগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে টিএসপি সার বিক্রির অপরাধে এক সার ডিলারকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলার বাজিতের পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত ডিলার হলেন বাজিতের পাড়ার ‘মেসার্স এস এন ট্রেডার্স’-এর মালিক মনতাজুর আলী।

প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে টিএসপি সার বিক্রি করা হচ্ছে—এমন সুনির্দিষ্ট অভিযোগ করেন ভুক্তভোগী কৃষকেরা। অভিযোগের সত্যতা যাচাইয়ে বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী। এ সময় অতিরিক্ত দামে সার বিক্রির প্রমাণ পাওয়ায় ডিলার মনতাজুর আলীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবুর রহমানসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী জানান, কৃষকদের অধিকার রক্ষা ও সারের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে। কৃত্রিম সংকট তৈরি কিংবা অতিরিক্ত দাম আদায়কারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থান বজায় রাখবে।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

মাদারগঞ্জে কেমিক্যালের পরিত্যক্ত ড্রাম বিস্ফোরণে ওয়েল্ডিং মিস্ত্রি নিহত
মাদারগঞ্জে কেমিক্যালের পরিত্যক্ত ড্রাম বিস্ফোরণে ওয়েল্ডিং মিস্ত্রি নিহত
জামালপুরে সমবায়ের ৪শ কোটি টাকা আত্মসাৎ মামলার আসামি গ্রেপ্তার
জামালপুরে সমবায়ের ৪শ কোটি টাকা আত্মসাৎ মামলার আসামি গ্রেপ্তার
মাদারগঞ্জে ডোবার পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু
মাদারগঞ্জে ডোবার পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু
১২ লাখ টাকায় রাশিয়ার যুদ্ধক্ষেত্রে বিক্রি! ড্রোন হামলায় নিহত মাদারগঞ্জের মফিজ, লাশ ফেরত চায় মা
১২ লাখ টাকায় রাশিয়ার যুদ্ধক্ষেত্রে বিক্রি! ড্রোন হামলায় নিহত মাদারগঞ্জের মফিজ, লাশ ফেরত চায় মা
মাদারগঞ্জে ব্রাজিল সমর্থকদের বিশাল শোডাউন, ২০০ মোটরসাইকেলের বহরে কাঁপল রাজপথ!
মাদারগঞ্জে ব্রাজিল সমর্থকদের বিশাল শোডাউন, ২০০ মোটরসাইকেলের বহরে কাঁপল রাজপথ!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top