মাদারগঞ্জে কেমিক্যালের পরিত্যক্ত ড্রাম বিস্ফোরণে ওয়েল্ডিং মিস্ত্রি নিহত

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের মাদারগঞ্জে নিজের ওয়ার্কশপে কেমিক্যালের পরিত্যক্ত ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণে নুরনবী মিয়া নামের এক ওয়েল্ডিং মিস্ত্রি নিহত হয়েছেন।
Welding mechanic killed in abandoned chemical drum explosion in Madarganj
মাদারগঞ্জে কেমিক্যালের পরিত্যক্ত ড্রাম বিস্ফোরণে ওয়েল্ডিং মিস্ত্রি নুরনবী মিয়া নিহত

মাদারগঞ্জে কেমিক্যালের পরিত্যক্ত ড্রাম বিস্ফোরণে ওয়েল্ডিং মিস্ত্রি নিহত

জামালপুরের মাদারগঞ্জে নিজের ওয়ার্কশপে কেমিক্যালের একটি পরিত্যক্ত খালি ড্রাম কাটার সময় বিকট বিস্ফোরণে নুরনবী মিয়া (৩৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রি নিহত হয়েছেন।

গতকাল সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার জোনাইল বাজার সংলগ্ন একটি ওয়ার্কশপে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নুরনবী মিয়া উপজেলার জোনাইল পক্ষীমারী গ্রামের মতি ফকিরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নিজ ওয়ার্কশপে একটি কেমিক্যালের পরিত্যক্ত ড্রাম কাটার কাজ করছিলেন নুরনবী। এ সময় ওয়েল্ডিং মেশিনের আগুনের স্পর্শে ড্রামের ভেতরে জমে থাকা গ্যাসে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে নুরনবী মারাত্মকভাবে আহত হন।

ঘটনার পরপরই বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত অ্যাম্বুলেন্সযোগে জামালপুর এমএ রশিদ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর জেলা পুলিশের মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ বলেন, কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে মৃত্যুর এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জামালপুরে সমবায়ের ৪শ কোটি টাকা আত্মসাৎ মামলার আসামি গ্রেপ্তার
জামালপুরে সমবায়ের ৪শ কোটি টাকা আত্মসাৎ মামলার আসামি গ্রেপ্তার
মাদারগঞ্জে ডোবার পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু
মাদারগঞ্জে ডোবার পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু
১২ লাখ টাকায় রাশিয়ার যুদ্ধক্ষেত্রে বিক্রি! ড্রোন হামলায় নিহত মাদারগঞ্জের মফিজ, লাশ ফেরত চায় মা
১২ লাখ টাকায় রাশিয়ার যুদ্ধক্ষেত্রে বিক্রি! ড্রোন হামলায় নিহত মাদারগঞ্জের মফিজ, লাশ ফেরত চায় মা
মাদারগঞ্জে ব্রাজিল সমর্থকদের বিশাল শোডাউন, ২০০ মোটরসাইকেলের বহরে কাঁপল রাজপথ!
মাদারগঞ্জে ব্রাজিল সমর্থকদের বিশাল শোডাউন, ২০০ মোটরসাইকেলের বহরে কাঁপল রাজপথ!
মাদারগঞ্জে তীব্র গরমে খড় শুকানোর সময় হিট স্ট্রোকে নারীর মৃত্যু
মাদারগঞ্জে তীব্র গরমে খড় শুকানোর সময় হিট স্ট্রোকে নারীর মৃত্যু

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top