লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তীব্র গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে বালি বেগম (৫৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খড় শুকানোর কাজ করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।
![]() |
| মাদারগঞ্জে তীব্র গরমে খড় শুকানোর সময় হিট স্ট্রোকে নারীর মৃত্যু |
মাদারগঞ্জে খড় শুকানোর সময় হিট স্ট্রোকে নারীর মর্মান্তিক মৃত্যু
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তীব্র গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে বালি বেগম (৫৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার জোড়খালী ইউনিয়নের কুকুরমারি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বালি বেগম কুকুরমারি এলাকার মৃত ইমান আলী প্রামাণিকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে তীব্র রোদ ও গরমের মধ্যে বাড়ির পাশে খোলা জায়গায় খড় শুকানোর কাজ করছিলেন বালি বেগম। অতিরিক্ত তাপমাত্রা ও প্রচণ্ড গরমে কাজ করার একপর্যায়ে তিনি হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন এবং তীব্র অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্বজনেরা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঈদের ছুটির আমেজের মাঝেই এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে নিহতের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. মেহেজাবীন রশীদ তিন্নী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "হাসপাতালে নিয়ে আসার আগেই বালি বেগমের মৃত্যু হয়েছিল। প্রচণ্ড গরমে দীর্ঘক্ষণ থাকার কারণে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।"
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, "হিট স্ট্রোকে মৃত্যুর এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বর্তমানের এই তীব্র গরমে সবাইকে অত্যন্ত সচেতন থাকতে হবে। বিশেষ করে দুপুরের কড়া রোদে মাঠে বা খোলা জায়গায় কাজ করার ক্ষেত্রে পর্যাপ্ত পানি পান করাসহ প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার জন্য উপজেলার সর্বস্তরের মানুষকে অনুরোধ জানাচ্ছি।"
সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন
সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:
মাদারগঞ্জ নিয়ে আরও পড়ুন
জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মী টাকাসহ আটক
মাদারগঞ্জে দোস্ত এইডের টিউবওয়েল বিতরণ
মাদারগঞ্জে ১৬ ঘন্টা পর যমুনা নদীতে আটকে থাকা যাত্রীবাহী নৌকা উদ্ধার
মাদারগঞ্জে পুকুরের পানিতে ভেসে থাকা নবজাতক শিশুর মরদেহ উদ্ধার
জামালপুরে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলাল গ্রেফতার







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।