ইসলামপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনের উদ্বোধন করা হয়েছে জামালপুরের ইসলামপুরে।
Official inauguration of 'Nazrul Barsho' celebration in Islampur
ইসলামপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু



ইসলামপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী ও সাহিত্যকর্ম জাতীয় পর্যায়ে নতুনভাবে তুলে ধরতে সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে জামালপুরের ইসলামপুরে।

গতকাল সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু এ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।


ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোহাম্মদ জুবায়ের-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সহ-সভাপতি এ কে এম শহিদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা নাফিদা সাফিজ বিনতি এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।  


আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, অসাম্প্রদায়িক দর্শন, সমাজভাবনা ও সাহিত্যের কালজয়ী অবদান নিয়ে বিস্তৃত আলোচনা করেন।


উল্লেখ্য, জাতীয় কবির সৃষ্টিকর্ম ও কালজয়ী জীবন দর্শন নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশব্যাপী গৃহীত এ কর্মসূচির অংশ হিসেবেই ইসলামপুরে বছরব্যাপী নানা আয়োজনের শুভ সূচনা হলো।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

ইসলামপুরে চড়া দামে সার বিক্রি ও অনিয়ম, দুই ডিলারকে জরিমানা
ইসলামপুরে চড়া দামে সার বিক্রি ও অনিয়ম, দুই ডিলারকে জরিমানা
ইসলামপুরকে আগামী প্রজন্মের সেরা বাসস্থান গড়তে কাজ করছেন এমপি সুলতান মাহমুদ বাবু
ইসলামপুরকে আগামী প্রজন্মের সেরা বাসস্থান গড়তে কাজ করছেন এমপি সুলতান মাহমুদ বাবু
ইসলামপুরে ৯ দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী রাজিবের
ইসলামপুরে ৯ দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী রাজিবের
ইসলামপুরে মাদকাসক্ত বাবার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশে দিলেন ছেলে
ইসলামপুরে মাদকাসক্ত বাবার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশে দিলেন ছেলে
ইসলামপুরে মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড ও জরিমানা
ইসলামপুরে মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড ও জরিমানা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top