ইসলামপুরে মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড ও জরিমানা

Seba Hot News : সেবা হট নিউজ
0
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে মাদক সেবনের দায়ে তিন যুবককে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরিচালনা করেন ইউএনও শাহ মো. জোবায়ের।
3 youths sentenced to prison and fined for drug use in Islampur
ইসলামপুরে মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড ও জরিমানা

ইসলামপুরে মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড ও জরিমানা

জামালপুরের ইসলামপুরে মাদক সেবনের দায়ে তিন যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জোবায়ের এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—এনামুল হক (৩৭), মো. আদর আলী ও রিপন শাহ (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল আজ বিকেলে ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের বাটিকামারী ও বেপারীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঘটনাস্থলে মাদক সেবনরত অবস্থায় এনামুল হক, আদর আলী ও রিপন শাহকে আটক করা হয়।

পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এনামুল হক ও আদর আলীকে ছয় মাস করে এবং রিপন শাহকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জোবায়ের জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের সাজা পরোয়ানা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

ইসলামপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল
ইসলামপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল
ইসলামপুরে যমুনা নদীতে জাল চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ২
ইসলামপুরে যমুনা নদীতে জাল চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ২
ইসলামপুরে সভাপতি স্বাক্ষর জাল করে এতিমখানার ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
ইসলামপুরে সভাপতি স্বাক্ষর জাল করে এতিমখানার ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বৈলডাঙ্গা বিলে ফুটছে লাল শাপলা, মন জুড়াচ্ছে দর্শনার্থীদের
বৈলডাঙ্গা বিলে ফুটছে লাল শাপলা, মন জুড়াচ্ছে দর্শনার্থীদের
জীবিত থাকতেই নিজের ‘চল্লিশা’, দুই হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ আব্দুস সামাদ
জীবিত থাকতেই নিজের ‘চল্লিশা’, দুই হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ আব্দুস সামাদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top