![]() |
| দেওয়ানগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যবসায়ী গ্রেপ্তার |
দেওয়ানগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যবসায়ী গ্রেপ্তার
জামালপুরের দেওয়ানগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে নুর আলম (৪০) নামের এক স্থানীয় ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্র ফাঁড়ির পুলিশ।
গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার সানন্দবাড়ী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুর আলম চর আমখাওয়া ইউনিয়নের পাটাধোওয়াপাড়া গ্রামের হেকমত মণ্ডলের ছেলে।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই রাতে চর আমখাওয়া ইউনিয়নের পাটাধোওয়াপাড়া গ্রামে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রীর নিজ বসতবাড়িতে ঢুকে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন নুর আলম। এ ঘটনার পর গতকাল শনিবার (১৫ আগস্ট) বিকেলে ভুক্তভোগী নারী বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পরপরই সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র অভিযান চালিয়ে একই দিন সন্ধ্যায় অভিযুক্ত নুর আলমকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, “ধর্ষণের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা দায়েরের পর সানন্দবাড়ী বাজার এলাকায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে তাঁকে জামালপুর বিচারিক আদালতে পাঠানো হয়েছে।”





খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।