![]() |
| বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় Haier Bangladesh, বাড়বে Local Manufacturing ও Investment |
বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার Regional Manufacturing Hub হিসেবে গড়ে তুলতে স্থানীয় উৎপাদন (Local Manufacturing) ও বিনিয়োগ (Investment) বাড়ানোর পরিকল্পনা নিয়েছে হোম অ্যাপ্লায়েন্স (Home Appliances) প্রস্তুতকারক প্রতিষ্ঠান হায়ার বাংলাদেশ লিমিটেড।
প্রতিষ্ঠানটি উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছে, স্থানীয় সরবরাহব্যবস্থা বা Supply Chain উন্নত করছে এবং আমদানিনির্ভরতা কমিয়ে আনতে কাজ করছে।
রাজধানীর গুলশানে সম্প্রতি গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা জানান হায়ার বাংলাদেশের কর্মকর্তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০২০ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে Haier। বর্তমানে গাজীপুরে নিজস্ব কারখানায় এয়ারকন্ডিশনার (AC), ওয়াশিং মেশিন ও টেলিভিশন উৎপাদন করছে প্রতিষ্ঠানটি।
পাশাপাশি চুক্তিভিত্তিক ব্যবস্থায় বা OEM প্রক্রিয়ায় তৈরি করছে রেফ্রিজারেটর ও ফ্রিজার।
এ ছাড়া এয়ারকন্ডিশনারের কনডেনসার, ইভ্যাপোরেটর, টিউব ও বিভিন্ন কাঠামোগত যন্ত্রাংশও স্থানীয়ভাবে তৈরি করছে তারা।
![]() |
| সদর দপ্তর কিংদাও, শানডং । ছবি: উইকিপিডিয়া |
হায়ার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) ফ্যান জিং বলেন, বিশ্বমানের উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তি দেশের প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য। তিনি বলেন, "বাংলাদেশের প্রতিটি পরিবারের কাছে বিশ্বমানের উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। উন্নত গৃহস্থালি প্রযুক্তি ও স্মার্ট সল্যুশনের (Smart Solutions) মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। 'মোর ক্রিয়েশন, মোর পসিবিলিটিজ'– এই বিশ্বাস নিয়েই হায়ারের পথচলা।"
প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপণন পরিচালক আশরাফুল আলম জানান, শুধু পণ্য বিক্রি নয়, গ্রাহকদের উন্নত সেবা ও স্বাচ্ছন্দ্য দেওয়াকেও তাঁরা গুরুত্ব দেন। তাঁর ভাষায়, "আমাদের কাজ শুধু অ্যাপ্লায়েন্স বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়। সর্বাধুনিক প্রযুক্তি ও ধারাবাহিক উদ্ভাবনের মাধ্যমে দেশের প্রতিটি ঘরে আরও উন্নত জীবনযাপনের অভিজ্ঞতা তৈরির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। শেষ পর্যন্ত, কত পণ্য বিক্রি হলো, শুধু তা দিয়ে আমরা আমাদের সাফল্য বিচার করি না। বরং গ্রাহকদের কতটা ভালো সেবা দিতে পারছি এবং তাঁদের দৈনন্দিন জীবনে কতখানি স্বাচ্ছন্দ্য যোগ করতে পারছি, সেটাই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।"
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভবিষ্যতে নতুন বিনিয়োগ ও উৎপাদন সক্ষমতা সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় শিল্প খাত ও Local Industry-র বিকাশে ভূমিকা রাখতে চায় হায়ার বাংলাদেশ লিমিটেড।








খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।