রৌমারীতে পথচারীকে কুপিয়ে হত্যার চেষ্টা, এলাকায় আতঙ্ক

Seba Hot News : সেবা হট নিউজ
শফিকুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে আব্দুর রহিম নামের এক পথচারীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। মুমূর্ষু অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
Attempted stabbing of pedestrian in Roumari, panic in the area
রৌমারীতে পথচারীকে কুপিয়ে হত্যার চেষ্টা, এলাকায় আতঙ্ক



কুড়িগ্রামের রৌমারীতে পূর্বপরিকল্পিতভাবে আব্দুর রহিম (৫৫) নামের এক পথচারীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। 


গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 


বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং তার মাথায় ১১টি সেলাই দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।


ঘটনাটি ঘটেছে বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের নতুন বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায়। 


আহত আব্দুর রহিম উপজেলার নুরপুরপাড়া গ্রামের মৃত মোখলেছুর রহমান পণ্ডিতের ছেলে। এই ন্যাক্কারজনক ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।


আরও পড়ুন:


পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার পর আব্দুর রহিম পার্শ্ববর্তী নতুন বন্দর গ্রামে এক দোকানদারের কাছে পাওনা টাকা বা খরচের হিসাব নিতে যান। কাজ শেষে বাড়ি ফেরার পথে নতুন বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। 


হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এতে তার মাথা, পিঠ ও পায়ে মারাত্মক জখম হয়।


পরবর্তীতে তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন এবং দ্রুত রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 


হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, আব্দুর রহিমের মাথা ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।


আহতের ছেলে জোবাইদুল ইসলাম বলেন, “আমার বাবা অত্যন্ত অসুস্থ মানুষ। বর্তমানে তার উন্নত সুচিকিৎসাই আমাদের প্রধান অগ্রাধিকার। সুস্থ হওয়ার পর আমরা এই দুষ্কৃতকারী ও গুপ্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।” ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।


এ বিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব হাসান নাঈম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

রৌমারীতে ৫ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
রৌমারীতে ৫ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
রৌমারীতে শহীদ মুক্তিযোদ্ধাদের নামফলক ও চাঁনমারির গুলির চিহ্ন মুছে ফেলার চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন
রৌমারীতে শহীদ মুক্তিযোদ্ধাদের নামফলক ও চাঁনমারির গুলির চিহ্ন মুছে ফেলার চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন
রৌমারীতে শহীদ মিনারের পাশে বীর মুক্তিযোদ্ধাদের নামপ্লেট মুছে ফেলার ঘটনায় ক্ষোভ
রৌমারীতে শহীদ মিনারের পাশে বীর মুক্তিযোদ্ধাদের নামপ্লেট মুছে ফেলার ঘটনায় ক্ষোভ
রৌমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ আ.লীগের দুই সহযোগী সংগঠনের নেতা আটক
রৌমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ আ.লীগের দুই সহযোগী সংগঠনের নেতা আটক
রৌমারীতে ব্রহ্মপুত্র নদে অপরিকল্পিত ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে শত শত পরিবার
রৌমারীতে ব্রহ্মপুত্র নদে অপরিকল্পিত ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে শত শত পরিবার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান