![]() |
| আকর্ষণীয় ডিজাইন ও ট্রিপল ২০০ মেগাপিক্সেল ট্রু-টু-লাইফ ক্যামেরার শক্তিশালী লেন্সসহ আসছে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স |
(ads1)
বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘Oppo Find X10 Pro Max’ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে।
জনপ্রিয় প্রযুক্তি রিভিউয়ার এমকেবিএইচডির (MKBHD) ২০২৫ স্মার্টফোন অ্যাওয়ার্ডসে সেরা ক্যামেরার পুরস্কারজয়ী ‘ফাইন্ড এক্স৯ প্রো’-এর উত্তরসূরি হিসেবে এই নতুন ডিভাইসটি বাজারে আসতে যাচ্ছে।
Triple 200MP ‘True-to-Life’ ক্যামেরা সমৃদ্ধ এই ফ্ল্যাগশিপ ফোনটি মোবাইল ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পূর্বসূরি Find X10 Pro-এর বৈশ্বিক স্বীকৃতি ও সাফল্যের ধারাবাহিকতায় Oppo তাদের ইমেজিং প্রযুক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিতে ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স তৈরি করেছে।
এতে কিংবদন্তি ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান হ্যাসেলব্লাডের (Hasselblad) সাথে অপোর যৌথ কারিগরি সমন্বয় আরও শক্তিশালী করা হয়েছে।
উন্নত এই Hasselblad True-to-Life Camera System ছবিতে প্রাকৃতিক রং, সূক্ষ্ম ডিটেইলস এবং বাস্তবসম্মত আবহ ফুটিয়ে তুলতে বিশেষভাবে কাজ করবে।
ক্যামেরা হার্ডওয়্যারের পাশাপাশি ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে অপোর পরবর্তী প্রজন্মের Computational Photography Solution ‘Lumo True Image Engine’।
![]() |
| হ্যাসেলব্লাড ও লুমো ট্রু ইমেজ ইঞ্জিনের অনন্য সমন্বয় নিয়ে বাজারে আসছে প্রিমিয়াম ডিজাইনের নতুন ফ্ল্যাগশিপ অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স |
অপোর Image Processing দক্ষতা এবং Hasselblad Imaging দর্শনের সমন্বয়ে তৈরি এই প্রযুক্তি ব্যবহারকারীদের প্রতিদিনের সাধারণ মুহূর্তগুলোকেও পেশাদার মানের নান্দনিক স্থিরচিত্রে রূপান্তর করার সুযোগ দেবে।
শুধু স্থিরচিত্রই নয়, স্মার্টফোন ভিডিওগ্রাফিতেও বিশেষ সক্ষমতা নিয়ে আসছে ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স। এতে ‘Open Gate Capture’ প্রযুক্তির সংযোজন ঘটানো হয়েছে, যা কনটেন্ট নির্মাতা ও ভিডিওগ্রাফারদের উচ্চমানের ভিডিও ধারণ এবং সম্পাদনায় বাড়তি সৃজনশীল স্বাধীনতা প্রদান করবে।
নান্দনিক ডিজাইনের ক্ষেত্রেও ফাইন্ড এক্স সিরিজের মিনিমালিস্ট ঐতিহ্য বজায় রাখা হয়েছে। Classic Camera থেকে অনুপ্রাণিত পরিশীলিত Camera Module, মার্জিত Metallic Accent এবং One-Piece Sculpted Glass বডির সমন্বয়ে ফোনটিকে একটি স্বতন্ত্র প্রিমিয়াম রূপ দেওয়া হয়েছে।
(ads2)
Oppo Bangladesh কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শীঘ্রই দেশের বাজারে Flagship এই স্মার্টফোনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। এর মাধ্যমে বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও ফটোগ্রাফি অনুরাগীরা বিশ্বমানের পুরস্কারজয়ী ক্যামেরা প্রযুক্তির নতুন প্রজন্মের অভিজ্ঞতা সরাসরি উপভোগ করার সুযোগ পাবেন।








খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।