বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

Seba Hot News : সেবা হট নিউজ
0
প্রযুক্তি ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করেছে গ্যাজেট অ্যান্ড গিয়ার। এতে থাকছে ২ বছরের ওয়ারেন্টি, ইএমআই ক্যাশব্যাক ও ফ্রি এয়ারপডসসহ বিশেষ উপহার।
Gadget & Gear launches iPhone 18 series in Bangladesh
বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার



বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার, সাথে ২ বছরের ওয়ারেন্টি

দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও অফিশিয়াল অথোরাইজড রিসেলার ‘গ্যাজেট অ্যান্ড গিয়ার’ (G&G) বাংলাদেশে অ্যাপলের সর্বাধুনিক ও বহু প্রতীক্ষিত আইফোন ১৮ (iPhone 18) সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে।

(ads1)

আজ রোববার (১১ অক্টোবর) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আইফোন ১৮ লাইনআপের ডিভাইসগুলো দেশের বাজারে নিয়ে আসার ঘোষণা দেওয়া হয়। এখন থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও নারায়গঞ্জের গ্যাজেট অ্যান্ড গিয়ারের সকল শোরুম এবং অনলাইন প্ল্যাটফর্মে ডিভাইসগুলো ক্রয় করা যাবে।


বিনামূল্যে ২ বছরের ওয়ারেন্টি কাভারেজ ও ‘Shield+’ Protection:

আইফোন ১৮ সিরিজের প্রতিটি ডিভাইসের সাথে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে ‘শিল্ড+’ (Shield+) প্রোটেকশন সুবিধা। অ্যাপলের ১ বছরের স্ট্যান্ডার্ড অফিশিয়াল ওয়ারেন্টির সাথে শিল্ড+-এর আওতায় আরও ১ বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি যুক্ত হয়ে মোট ওয়ারেন্টি কাভারেজ দাঁড়াচ্ছে ২ বছর। 


এছাড়া কাভারেজ মেয়াদের মধ্যে গ্রাহকরা ১ বার ফ্রন্ট স্ক্রিন রিপ্লেসমেন্ট এবং ১ বার ব্যাক গ্লাস রিপ্লেসমেন্টের বিশেষ সুবিধা পাবেন। ফলে আকস্মিক কোনো দুর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতি থেকেও সুরক্ষা নিশ্চিত হবে।


আকর্ষণীয় লঞ্চ অফার ও ক্যাশব্যাক:

আইফোন ১৮ সিরিজ উন্মোচন উপলক্ষে গ্রাহকদের জন্য বেশ কিছু এক্সক্লুসিভ অফার দিচ্ছে গ্যাজেট অ্যান্ড গিয়ার। ডিভাইস ক্রয়ে ব্যাংক কার্ডের ইএমআই (EMI)-তে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ২৪ মাস পর্যন্ত ০% সুদে ইএমআই সুবিধা এবং সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ট্রেড-আপ বোনাস অফার রয়েছে।


পাশাপাশি স্টক থাকা সাপেক্ষে উপহার হিসেবে গ্রাহকরা পাবেন এয়ারপডস প্রো ৩ (AirPods Pro 3) অথবা এয়ারপডস ৫ (AirPods 5)। এছাড়া বিনামূল্যে দেওয়া হচ্ছে অ্যাপলের অফিশিয়াল ব্যাক কেস, ২০ ওয়াটের অ্যাপল অ্যাডাপ্টার এবং স্পাইগেন (Spigen) স্ক্রিন প্রোটেক্টর।

(ads2)

উন্মোচন অনুষ্ঠানে গ্যাজেট অ্যান্ড গিয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাকিন আবসার ও জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে গ্যাজেট অ্যান্ড গিয়ারের হেড অব মার্কেটিং তাসরিফ খালেদ বলেন, “প্রিমিয়াম স্মার্টফোন কেনার ক্ষেত্রে প্রিমিয়াম মালিকানার অনুভূতি থাকা আবশ্যক। আইফোন ১৮ সিরিজের সাথে সম্পূর্ণ বিনামূল্যে শিল্ড+ প্যাকেজ দিতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে ২ বছরের বর্ধিত ওয়ারেন্টি, স্ক্রিন প্রোটেকশন ও ব্যাক গ্লাস রিপ্লেসমেন্ট সুবিধা একসাথেই পাচ্ছেন ক্রেতারা।”

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বাংলাদেশে এলো ৮০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির রিয়েলমি সি১০০
বাংলাদেশে এলো ৮০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির রিয়েলমি সি১০০
বাংলাদেশে All-round পারফরম্যান্সের নতুন C-Series Smartphone আনছে realme
বাংলাদেশে All-round পারফরম্যান্সের নতুন C-Series Smartphone আনছে realme
দারাজ ও পিকাবুর স্মার্টফোন বিক্রিতে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়েলমি
দারাজ ও পিকাবুর স্মার্টফোন বিক্রিতে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়েলমি
৩,৮২৫ কোটি টাকার ইভিএম প্রকল্প: প্রযুক্তির উন্নয়ন নাকি সুপরিকল্পিত অনিয়ম?
৩,৮২৫ কোটি টাকার ইভিএম প্রকল্প: প্রযুক্তির উন্নয়ন নাকি সুপরিকল্পিত অনিয়ম?
মহান স্বাধীনতা দিবসে গুগল ডুডলে উড়ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা
মহান স্বাধীনতা দিবসে গুগল ডুডলে উড়ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top