কাজিপুরে জব্দকৃত ২,৫০০ কেজি গ্রানুলার ইউরিয়া সার নিলামে বিক্রি

Seba Hot News : সেবা হট নিউজ
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে জব্দকৃত ২,৫০০ কেজি ইউরিয়া সার উন্মুক্ত নিলামে ৭৩ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।
2,500 kg of granular urea fertilizer seized in Kazipur sold at auction
কাজিপুরে জব্দকৃত ২,৫০০ কেজি গ্রানুলার ইউরিয়া সার নিলামে বিক্রি



সিরাজগঞ্জের কাজিপুরে থানা পুলিশের জব্দকৃত দুই হাজার ৫০০ কেজি ইউরিয়া সার উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে কাজিপুর থানা কম্পাউন্ডে এই নিলাম অনুষ্ঠিত হয়।


নিলাম কার্যক্রমে সর্বোচ্চ ৭৩ হাজার ৮০০ টাকায় সারগুলো বিক্রি হয়। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে নিলামের বিষয়ে থানা পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।


আরও পড়ুন:


প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ৫০ বস্তা গ্রানুলার ইউরিয়া সার এই নিলামে তোলা হয়। নিলাম ডাকে অংশ নিতে আগ্রহী দরদাতাদের কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুকূলে যেকোনো ব্যাংক থেকে ১০ হাজার টাকার পে-অর্ডার জমা দিতে হয়েছে।


নিলামের সময় কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন এবং কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর কাজিপুরের চরাঞ্চল থেকে এসব সার জব্দ করে নাটুয়ারপাড়া ফাঁড়ি পুলিশ। ওই ঘটনায় নাটুয়ারপাড়া ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজানুর ইসলাম কাজিপুর থানায় একটি মামলা দায়ের করেন।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

সিরাজগঞ্জের কাজিপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
সিরাজগঞ্জের কাজিপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
কাজিপুরে রিভলবার, গুলি ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১
কাজিপুরে রিভলবার, গুলি ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১
নতুন মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরা হলো না কাজিপুরের আব্দুল জলিলের
নতুন মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরা হলো না কাজিপুরের আব্দুল জলিলের
কাজিপুরে ৩ মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
কাজিপুরে ৩ মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
কাজিপুরে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় পরিচ্ছন্নতা অভিযানের ‘ক্রাশ প্রোগ্রাম’ উদ্বোধন
কাজিপুরে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় পরিচ্ছন্নতা অভিযানের ‘ক্রাশ প্রোগ্রাম’ উদ্বোধন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান