ঘরেই তৈরি করুন রোজেলা চা: সহজ রেসিপি ও পরিবেশনের নিয়ম

Seba Hot News : সেবা হট নিউজ
লাইফস্টাইল ডেস্ক: রোজেলা ফুলের পাপড়ি বা টক পাতা, মধু, লেবু ও পুদিনা দিয়ে ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু রোজেলা চা; জেনে নিন পুরো রেসিপি।
Make Roselle Tea at Home: Easy Recipe and Serving Instructions
ঘরেই তৈরি করুন রোজেলা চা: সহজ রেসিপি ও পরিবেশনের নিয়ম



ঘরে বসে খুব সহজেই তৈরি করা যায় ভিন্ন স্বাদের রোজেলা চা। রোজেলা ফুলের পাপড়ি বা টক পাতার সঙ্গে মধু, লেবুর রস ও পুদিনাপাতার সংযোজনে পানীয়টিতে পাওয়া যায় টক-মিষ্টি ও সতেজ স্বাদ। 


কেউ চাইলে গরম অবস্থায়, আবার কেউ চাইলে বরফ মিশিয়ে ঠান্ডা করেও এই চা উপভোগ করতে পারেন।


রোজেলা চা তৈরীর প্রয়োজনীয় উপকরণ

  • শুকনা বা কাঁচা রোজেলা ফুলের পাপড়ি অথবা টক পাতা: ১ চা-চামচ
  • পানি: ২ কাপ
  • কাঁচা মরিচকুচি: ১ চা-চামচ
  • মধু: ২ চা-চামচ
  • লেবুর রস: আধা চা-চামচ
  • পুদিনাপাতা: পরিমাণমতো


রোজেলা চা তৈরির নিয়ম

প্রথমে চুলায় পানি দিয়ে তাতে শুকনা বা কাঁচা রোজেলা ফুলের পাপড়ি অথবা টক পাতা দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিতে হবে। এরপর মিশ্রণটি ছেঁকে কাপে ঢেলে নিতে হবে।


গরম অবস্থায় খেতে চাইলে কাপে নেওয়া চায়ের সঙ্গে কাঁচা মরিচকুচি, মধু ও লেবুর রস মিশিয়ে পরিবেশন করা যায়। 

আর ঠান্ডা পানীয় হিসেবে খেতে চাইলে চা পুরোপুরি ঠান্ডা করে বরফ এবং পুদিনাপাতাকুচি যোগ করে পরিবেশন করা যাবে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

মুখে দিলেই মিলিয়ে যাবে! বাড়িতেই বানান নরম তুলতুলে মতিচুরের লাড্ডু
মুখে দিলেই মিলিয়ে যাবে! বাড়িতেই বানান নরম তুলতুলে মতিচুরের লাড্ডু
কম উপকরণে ঝটপট সুস্বাদু গন্ধরাজ চিকেন রান্নার সহজ রেসিপি
কম উপকরণে ঝটপট সুস্বাদু গন্ধরাজ চিকেন রান্নার সহজ রেসিপি
বিয়ে বাড়ির নান রুটি ও গ্রিলড চিকেন: পারফেক্ট রেসিপি
বিয়ে বাড়ির নান রুটি ও গ্রিলড চিকেন: পারফেক্ট রেসিপি
বাড়িতেই বানান প্রাকৃতিক গ্লিসারিন, ত্বকের শুষ্কতা দূর করুন
বাড়িতেই বানান প্রাকৃতিক গ্লিসারিন, ত্বকের শুষ্কতা দূর করুন
বাঙালির প্রিয় স্বাদ: চিংড়ি ভাপা রেসিপি
বাঙালির প্রিয় স্বাদ: চিংড়ি ভাপা রেসিপি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান