![]() |
| জামালপুর জেলা প্রেস ক্লাবের তিন সাংবাদিককে সংবর্ধনা দিল প্রিয় জামালপুর সমাজকল্যাণ সংস্থা |
জামালপুর জেলা প্রেস ক্লাবের তিন সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে প্রিয় জামালপুর সমাজকল্যাণ সংস্থা।
প্রতিষ্ঠার ছয় বছর পূর্তি উপলক্ষে ২০ নভেম্বর বিকেল ৩টায় সংস্থার কার্যালয়ে র্যালি, আলোচনা সভা ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনাপ্রাপ্ত তিন সাংবাদিক হলেন—সাংবাদিকতায় বাংলাদেশ বেতারের বর্তমান জেলা সংবাদদাতা ও জামালপুর জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহী মাকাম (এসএটিভি), সমাজকর্মে বেতারের সাবেক জেলা সংবাদদাতা ও জেলা প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি শাহ জামাল (ইত্তেফাক ও নিউ নেশন) এবং রক্তদানে জেলা প্রেস ক্লাবের সাবেক অর্থবিষয়ক সম্পাদক ও রক্তের বন্ধনের সভাপতি আসমাউল আসিফ (এনটিভি ও খবরের কাগজ)।
আরও পড়ুন:
- আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
- বকশীগঞ্জে রবিউল ইসলাম ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল তিন শতাধিক শিক্ষার্থী
- তারেক রহমানের ৬২তম জন্মদিন: দীর্ঘ সংগ্রাম পেরিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে
- WhatsApp Status Privacy: নাম না দেখিয়ে অন্যের WhatsApp স্ট্যাটাস দেখার উপায়
- ইসলামপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভা, নৈরাজ্যের বিরুদ্ধে হুঁশিয়ারি
অনুষ্ঠানে গুণিজন সংবর্ধনার পাশাপাশি সংস্থার কর্মীদের কাজের মূল্যায়নের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংবর্ধিত সাংবাদিক ফজলে এলাহী মাকাম।
বিশেষ অতিথি ছিলেন শাহ জামাল, আসমাউল আসিফ, সংগঠনের প্রধান উপদেষ্টা মেরিনার হান্নান খান, সিনিয়র সহসভাপতি বখতিয়ার স্বপন, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ আকন্দ এবং সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদসহ অন্যরা।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।