বকশীগঞ্জে রবিউল ইসলাম ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল তিন শতাধিক শিক্ষার্থী

Seba Hot News : সেবা হট নিউজ
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা: জামালপুরের বকশীগঞ্জে রবিউল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে প্লে থেকে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে।
Rabiul Islam Foundation scholarship exam held in Bakshiganj, over three hundred students participated
বকশীগঞ্জে রবিউল ইসলাম ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল তিন শতাধিক শিক্ষার্থী



জামালপুরের বকশীগঞ্জে প্লে শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 


রবিউল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ পরীক্ষায় ১৫টি কিন্ডারগার্টেন ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।


শুক্রবার (২০ নভেম্বর) সকালে বকশীগঞ্জ পৌর শহরে অবস্থিত রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজে বৃত্তি পরীক্ষা নেওয়া হয়। 


সকালের নির্ধারিত সময়েই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নেয়।


আরও পড়ুন:


পরীক্ষা আয়োজন ও প্রশ্নপত্র প্রণয়নের বিষয়ে রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন জানান, শিক্ষার্থীদের মেধা যাচাই এবং তাদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন বিষয়ের ওপর প্রশ্ন রাখা হয়।


পরীক্ষা চলাকালে কেন্দ্রে উপস্থিত অভিভাবকেরা এ ধরনের আয়োজনকে স্বাগত জানান। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় আগ্রহ বাড়াতে প্রতি বছর নিয়মিতভাবে এই বৃত্তি পরীক্ষা অব্যাহত রাখার দাবি জানান তাঁরা।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ
বকশীগঞ্জে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ
বকশীগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা আশিক
বকশীগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা আশিক
বকশীগঞ্জে বিলেরপাড় খালের ওপর ব্রিজের দাবিতে ৫৬ বছর ধরে দুর্ভোগে ১৫ হাজার মানুষ
বকশীগঞ্জে বিলেরপাড় খালের ওপর ব্রিজের দাবিতে ৫৬ বছর ধরে দুর্ভোগে ১৫ হাজার মানুষ
জামালপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ
জামালপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ
নবনির্বাচিত পিপি অ্যাডভোকেট মোকাম্মেল হককে বকশীগঞ্জে যুবদলের সংবর্ধনা
নবনির্বাচিত পিপি অ্যাডভোকেট মোকাম্মেল হককে বকশীগঞ্জে যুবদলের সংবর্ধনা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান