![]() |
| অনন্যা পান্ডের কাঁথা-এমব্রয়ডারি করা লেহেঙ্গাটির সঙ্গে ছিল একটি আয়নার কাজের চোলি এবং একটি ছোট দোপাট্টা - Photo: Vogue |
বিদেশি প্রেমিক ওয়াকার ব্লাঙ্কোর (Walker Blanco) সঙ্গে বিচ্ছেদের দীর্ঘদিনের গুঞ্জনের মাঝে নিজের বর্তমান সিঙ্গল জীবন এবং ভবিষ্যৎ বিয়ের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে (Ananya Panday)। করণ জোহরের (Karan Johar) সঞ্চালনায় ‘কফি উইথ করণ ৯’ (Koffee With Karan 9)-এর মঞ্চে গায়িকা ও ব্যবসায়ী অনন্যা বিড়লার সঙ্গে আড্ডায় অংশ নিয়ে তিনি সম্পর্ক, বিচ্ছেদ ও আত্মভালোবাসা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
আড্ডার শুরু থেকেই অনন্যার প্রেম ও বিচ্ছেদ প্রসঙ্গ টেনে আনেন করণ জোহর। মজার ছলে তিনি অনন্যাকে ‘ব্রেকআপ চিক’ (Breakup Chic) আখ্যা দিয়ে বলেন, শুক্রবার মন ভেঙে গেলে সোমবারের মধ্যেই নাকি তিনি আবার স্বাভাবিক হয়ে যান।
জবাবে অনন্যা জানান, অতীতে একাধিক সম্পর্কে জড়ালেও বিষয়টিকে তিনি ভুল মনে করেন না। অন্যদিকে করণ রসিকতা করে ইঙ্গিত দেন যে প্রতিটি সম্পর্কেই নাকি অনন্যা বিয়ের স্বপ্ন দেখেন এবং সাম্প্রতিক সময়ে বিদেশি সঙ্গীকে ঘিরে তাঁর বিয়ের ভাবনা বেশ এগিয়েছিল।
বিয়ের স্বপ্ন ও সম্পর্ক নিয়ে অনন্যার ভাবনা
সম্পর্ক ভাঙলেও বিয়ের ধারণায় অটল রয়েছেন বলে জানান অনন্যা পাণ্ডে। হাসতে হাসতে তিনি বলেন, তাঁর মনে হয় তিনি বিয়ের জন্যই জন্মেছেন এবং সারা জীবন একজনের সঙ্গে কাটানোর ভাবনাটি তাঁর কাছে দারুণ লাগে। তবে জোর করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার পক্ষপাতী নন এই অভিনেত্রী। তাঁর ভাষায়, কোনো সম্পর্কে দুজনেই খুশি না থাকলে বা শতভাগ নিশ্চিত না হলে সেখান থেকে সরে এসে জীবনে এগিয়ে যাওয়াই সঠিক সিদ্ধান্ত।
‘সিঙ্গল জীবন দারুণ উপভোগ করছি’
অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত অংশে অনন্যা জানান, তিনি কখনো ভাবেননি এমন কথা বলবেন, কিন্তু বর্তমানে তিনি নিজের সিঙ্গল লাইফ (Single Life) সত্যিই উপভোগ করছেন। এই কথা শুনে করণ জোহর তাঁকে সিঙ্গলদের দলে স্বাগত জানান।
অনন্যা আরও জানান, অতীতে তিনি নিজের চেয়ে সম্পর্ক ও অন্যদের বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলেন। কিন্তু গত কয়েক মাসে সেই অবস্থার পরিবর্তন এসেছে এবং অনেক দিন পর নিজেকে নিজের মতো লাগছে বলে অনুভব করছেন তিনি। দেরি হলেও নিজের প্রয়োজন বুঝতে পারায় তিনি সন্তুষ্ট। আপাতত নতুন কোনো সম্পর্কে না জড়িয়ে আগে নিজেকে ভালোবাসতে চান অনন্যা পাণ্ডে; তবে এর মাঝে কারও প্রতি ভালো লাগা বা ‘ক্রাশ’ (Crush) তৈরি হওয়া অসম্ভব নয় বলেও মজার ছলে স্বীকার করেন তিনি।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।