![]() |
| বিবাহিত অভিনেত্রীদের অন্তরঙ্গ দৃশ্য নিয়ে ট্রোলিং |
চলচ্চিত্রে বিবাহিত অভিনেত্রীদের Intimate Scene অভিনয় করা নিয়ে চলা দীর্ঘদিনের বিতর্ক ও ট্রোলিংয়ের এবার দাঁতভাঙা জবাব দিয়েছেন বলিউড অভিনেত্রী Kiara Advani।
জনপ্রিয় টক শো ‘Koffee with Karan’ সিজন ৯-এ স্বামী সিদ্ধার্থ মালহোত্রাকে সঙ্গে নিয়ে হাজির হয়ে ট্রোলারদের মাত্র দুই শব্দে ধুয়ে দিয়েছেন এই লাস্যময়ী নায়িকা।
করণ জোহরের সঞ্চালনায় জনপ্রিয় এই শোয়ের সাম্প্রতিক এপিসোডে হাজির হয়েছিলেন ‘শেরশাহ’ জুটি কিয়ারা ও সিদ্ধার্থ।
আসন্ন সন্তানের অপেক্ষায় থাকা এই তারকা দম্পতির মিষ্টি মুহূর্তের পাশাপাশি শোয়ে উঠে আসে কিয়ারার সাম্প্রতিক আলোচিত সিনেমা ‘Toxic: A Fairytale for Grown-ups’ এবং অনলাইন ট্রোলিংয়ের নানা প্রসঙ্গ।
সিনেমাটিতে অভিনেতা যশের সঙ্গে কিয়ারার কিছু Intimate Scene নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছিল।
ট্রোলিংয়ের জবাবে যা বললেন কিয়ারা
শোয়ের জনপ্রিয় র্যাপিড-ফায়ার রাউন্ডে সঞ্চালক করণ জোহর কিয়ারাকে প্রশ্ন করেন, “যাঁরা বলেন বিবাহিত অভিনেত্রীদের ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা উচিত নয়, সেই ট্রোলারদের উদ্দেশ্যে এক লাইনে বা তার চেয়ে কম শব্দে কী বলবে?” এর জবাবে কিয়ারা স্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় দুই শব্দে উত্তর দেন— ‘Grow Up’ (মানসিক ভাবে পরিণত হন)।
কিয়ারা জানান, সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার জন্য প্রায়শই অভিনেত্রীদের অপ্রয়োজনীয়ভাবে নিশানা করা হয়।
তবে ‘Toxic’ সিনেমায় যশের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে স্বামী সিদ্ধার্থ মালহোত্রা সম্পূর্ণ স্বাভাবিক ছিলেন বলে জানান অভিনেত্রী।
কিয়ারা বলেন, “ও বিষয়টিকে পাত্তাই দেয়নি। আমাদের এই নিয়ে কখনও কথা বলারও প্রয়োজন পড়েনি। যশের সঙ্গে আমার ঘনিষ্ঠ দৃশ্যে ওর কোনো প্রভাব পড়েনি, ও মোটেও বিচলিত হয়নি।”
তিনি আরও যোগ করেন, “এমন তো কয়েক দশক ধরেই চলে আসছে—ঐশ্বর্য থেকে শুরু করে আরও অনেক চমৎকার অভিনেত্রীর ক্ষেত্রেই এমনটা দেখা গেছে।
ইন্টারনেটে আমি দেখেছি অনেকেই এই দ্বিচারিতার বিরুদ্ধে সরব হয়েছেন। তাই নিজের পক্ষ থেকে আমার আলাদা করে কোনো সাফাই দেওয়ার প্রয়োজন বোধ হয়নি।”
‘Toxic’ সিনেমা নিয়ে হতাশা ও অভিজ্ঞতা
Toxic: A Fairytale for Grown-Ups সিনেমার প্রতি দর্শকদের প্রাথমিক হতাশা নিয়েও খোলামেলা কথা বলেন কিয়ারা।
বছরের অন্যতম আলোচিত এই ছবিটিতে Nayantara, Rukmini Vasant, Tara Sutaria এবং Huma Qureshi’র মতো তারকারাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
গীতু মোহনদাসের পরিচালনায় একাধিকবার মুক্তির তারিখ পেছানোর পর গত ২৬ আগস্ট মুক্তি পাওয়া এই সর্বভারতীয় অ্যাকশন ছবিটি মিশ্র প্রতিক্রিয়া লাভ করে।
ছবিটি নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়ায় নিজের অনুভূতির কথা জানিয়ে কিয়ারা স্বীকার করেন যে, শুরুর দিকের নেতিবাচক প্রতিক্রিয়া তাঁকে মানসিকভাবে কিছুটা ভেঙে দিয়েছিল।
সিনেমাটি এমন পরিস্থিতির মুখোমুখি হবে—তা তিনি বা তাঁর পুরো টিম কেউই কল্পনা করেননি। রিলিজের পর দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপনে ব্যর্থ হওয়ায় প্রথম সপ্তাহান্তে তিনি অত্যন্ত হতাশ ছিলেন।
তবে একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে, নিজের Comfort Zone বা চেনা গণ্ডির বাইরে গিয়ে নতুন কিছু করার সিদ্ধান্ত শেষ পর্যন্ত প্রশংসিত হয়েছে। এই চ্যালেঞ্জিং অভিজ্ঞতাকে তিনি তাঁর অভিনয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় হিসেবেই বর্ণনা করেছেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।