![]() |
| বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন |
জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জোরপূর্বক বসতভিটা দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী।
(ads1)
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় ভুক্তভোগী পরিবার আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মো. ফরিদ মিয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. ফরিদ মিয়া অভিযোগ করে বলেন, বকশীগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তাঁর পৈতৃক ও মালিকানাধীন ২৮ শতাংশ জমি নিয়ে প্রতিপক্ষ মো. শাহাজাহান গংয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
আরও পড়ুন:
- দেওয়ানগঞ্জে সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
- কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর ‘স্বর্ণভূমি’
- উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- বকশীগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড
- জামালপুরে বিজিবির বিশেষ অভিযান: ৫ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
এই জমি সংক্রান্ত বিরোধের জেরে তিনি আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালত উভয় পক্ষের শুনানির মাধ্যমে তাঁর পক্ষে দুতরফা ডিক্রি (রায়) প্রদান করেন।
আইনি লড়াইয়ে জয়ী হওয়ার পরও প্রতিপক্ষ মো. শাহাজাহান ও তাঁর সহযোগীরা ক্ষিপ্ত হয়ে তাঁর বসতভিটা জবরদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
এছাড়া প্রতিনিয়ত তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের নানা ধরনের ভয়ভীতি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এর ফলে ফরিদ মিয়ার পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতা ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
(ads2)
সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী ফরিদ মিয়া অবিলম্বে তাঁকে ও তাঁর পরিবারকে নিরাপত্তা প্রদান এবং হুমকিদাতা মো. শাহাজাহানকে আইনের আওতায় এনে দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানান। এ সময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।