![]() |
| উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ |
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ২৬ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
(ads1)
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রমের সূচনা করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে এক কেজি সরিষার বীজ, এক কেজি পটাশ (এমওপি) এবং এক কেজি টিএসপি সার প্রদান করা হচ্ছে। উল্লাপাড়া উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার আওতাধীন কৃষকদের মাঝে পর্যায়ক্রমে কয়েকটি ধাপে এই সহায়তা বিতরণ করা হবে। যার অংশ হিসেবে প্রথম ধাপে পাঁচটি ইউনিয়নের কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেওয়া হয়।
আরও পড়ুন:
- বকশীগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড
- জামালপুরে বিজিবির বিশেষ অভিযান: ৫ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- বকশীগঞ্জে ষড়যন্ত্রমূলক মাদক মামলায় ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন
- ইসলামপুরে ২০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড
- জামালপুরে ভেজাল মরিচ ও ধানিয়া গুঁড়া তৈরির কারখানা সিলগালা: ৪ জনের কারাদণ্ড ও জরিমানা
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হেলাল সরকার, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান আলীসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
(ads2)
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই উদ্যোগ সম্পর্কে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি সাংবাদিকদের বলেন, কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা এবং রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি ফসলের আবাদ সম্প্রসারণ করাই এই প্রণোদনার মূল লক্ষ্য। বিনামূল্যে উন্নতমানের সার ও বীজ পাওয়ার ফলে স্থানীয় কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং ফসলের বাম্পার ফলন অর্জনে এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।