জামালপুরে বিজিবির বিশেষ অভিযান: ৫ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

Seba Hot News : সেবা হট নিউজ
সেবা ডেস্ক: জামালপুরের সীমান্তে ৩৫ বিজিবির মোল্লারচর বিওপির অভিযানে সোয়া ৫ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
BGB special operation in Jamalpur: Indian cosmetics worth Tk 530,000 seized
জামালপুরে বিজিবির বিশেষ অভিযান: ৫ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ



(ads1)

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীনস্থ মোল্লারচর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫ লাখ ৩০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেছেন। 


তবে চোরাচালান চক্রের সদস্যরা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


আরও পড়ুন:


বিজিবি সূত্র জানায়, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির একটি টহল দল জেলার সীমান্তবর্তী ১০৬২ নম্বর মেইন পিলারের নিকটবর্তী বেহুলারচর এলাকায় অবস্থান নেয়। 


এ সময় ভারত থেকে অবৈধপথে বিভিন্ন ধরনের কসমেটিকস পণ্য চোরাচালানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়।


পরে ঘটনাস্থল তল্লাশি করে ১ হাজার ১১০ পিস বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় প্রসাধন সামগ্রী ও কসমেটিকস পণ্য জব্দ করে বিজিবি। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। 


উদ্ধারকৃত মালামালের বিষয়ে সোমবার (৯ নভেম্বর) সকালে কাস্টমস বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

(ads2)

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যান্টেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। মাদকের পাশাপাশি সব ধরনের চোরাচালান ও সীমান্ত অপরাধ দমনে বিজিবির এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জামালপুরে ভেজাল মরিচ ও ধানিয়া গুঁড়া তৈরির কারখানা সিলগালা: ৪ জনের কারাদণ্ড ও জরিমানা
জামালপুরে ভেজাল মরিচ ও ধানিয়া গুঁড়া তৈরির কারখানা সিলগালা: ৪ জনের কারাদণ্ড ও জরিমানা
জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ বছর পর ন্যায়বিচার
জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ বছর পর ন্যায়বিচার
জামালপুরের মেলান্দহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত, আহত ৩
জামালপুরের মেলান্দহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত, আহত ৩
জামালপুরে ট্রেন লাইনে হাঁটার সময় তিস্তা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত
জামালপুরে ট্রেন লাইনে হাঁটার সময় তিস্তা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত
জামালপুরে বিজিবির বিশেষ অভিযান, প্রায় ২ লাখ টাকার ভারতীয় মদ জব্দ
জামালপুরে বিজিবির বিশেষ অভিযান, প্রায় ২ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান