বকশীগঞ্জে ষড়যন্ত্রমূলক মাদক মামলায় ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

Seba Hot News : সেবা হট নিউজ
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে ষড়যন্ত্র করে মাদক মামলায় ফাঁসানোর প্রতিবাদ ও মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ছাত্রদল নেতা আমান উল্লাহ আমান।
Chhatra Dal leader's press conference on conspiracy drug case in Bakshiganj
বকশীগঞ্জে ষড়যন্ত্রমূলক মাদক মামলায় ছাত্রদল নেতাআমান উল্লাহ আমানের সংবাদ সম্মেলন



(ads1)

জামালপুরের বকশীগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে ষড়যন্ত্রমূলকভাবে মাদক মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 


ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানের পক্ষে তার পরিবার ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


আরও পড়ুন: বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতা আমান উদয় গ্রেপ্তার, আটক ৫


সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের লাউচাপড়া বাজার এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি করা হয়, গত ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে লাউচাপড়া এলাকায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে আসছিলেন ছাত্রদল নেতা আমান উল্লাহ আমান। এর জেরে স্থানীয় ইউপি সদস্য ছামিউল হক এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী সুজাত আলীর সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয় এবং তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছিল।


আরও পড়ুন: বকশীগঞ্জের ছাত্রদল নেতা আমান উদয় কে পদ থেকে অব্যাহতি


লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, গত ২৪ অক্টোবর ডিবির একটি দল মাদক ব্যবসায়ী সুজাত আলীসহ চারজনকে ২১৭ বোতল মদসহ আটক করে। পরবর্তী সময়ে পুলিশের জিজ্ঞাসাবাদে সুজাত আলী উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদল নেতা আমানের নাম জড়িয়ে দেন। 


এই সূত্র ধরে পুলিশ তাকেও আটক করে। আমান উল্লাহ আমানের পরিবার দাবি করেছে, তিনি সম্পূর্ণ নির্দোষ এবং তাকে রাজনৈতিক ও সামাজিক হেয় প্রতিপন্ন করতেই এই মিথ্যা মামলা সাজানো হয়েছে।

(ads2)

সংবাদ সম্মেলনে আমান উল্লাহ আমানের পরিবার ও এলাকাবাসী অবিলম্বে এই মিথ্যা ও সাজানো মামলা থেকে তার মুক্তি চেয়ে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখার জন্য জেলা পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। সংবাদ সম্মেলনে আমানের পরিবারের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে অটোরিকশার চার্জার চুরির জেরে হামলায় মাছ ও গবাদিপশু লুট, সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে অটোরিকশার চার্জার চুরির জেরে হামলায় মাছ ও গবাদিপশু লুট, সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে মাদক ব্যবসা বন্ধ ও কারবারিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
বকশীগঞ্জে মাদক ব্যবসা বন্ধ ও কারবারিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
বকশীগঞ্জে কভার্ড ভ্যানের চাপায় নিহত বেড়ে ২, ঢাকা মেডিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ সাকিবের
বকশীগঞ্জে কভার্ড ভ্যানের চাপায় নিহত বেড়ে ২, ঢাকা মেডিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ সাকিবের
বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনাকে পুঁজি করে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনাকে পুঁজি করে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান