![]() |
| বকশীগঞ্জে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম |
জামালপুরের বকশীগঞ্জে চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র ও ভিত্তিহীন মানববন্ধনের তীব্র প্রতিবাদ জানিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
(ads1)
গত শনিবার (৭ নভেম্বর) দুপুরে স্বনামধন্য এই শিক্ষাপ্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বয়ং অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম।
লিখিত বক্তব্যে অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম বলেন, নিজের পৈতৃক সম্পত্তি দান করে এবং মায়ের নামে তিনি চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজটি প্রতিষ্ঠা করেন। বিগত সরকারের আমলে এমপিওভুক্তির জন্য আন্দোলনকারী কয়েকজন শিক্ষক সুকৌশলে এমপিওভুক্ত হয়ে প্রতিষ্ঠানে যোগদান করেন। কিন্তু যোগদানের পর থেকেই তারা পরিচালনা পর্ষদ ও প্রতিষ্ঠানকে হেয়প্রতিপন্ন করার বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত ছিলেন। পরবর্তীতে ভুয়া সনদ ও গুরুত্বপূর্ণ তথ্য গোপনের সত্যতা প্রমাণিত হওয়ায় তাদের নিয়ম অনুযায়ী চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তাদের এমপিও স্থগিত বা ছাড়করণের প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন:
- রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- জামালপুরের মেলান্দহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত, আহত ৩
- ইসলামপুরে অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদের জেরে যমুনার চরে পরিবার অবরুদ্ধ
- বকশীগঞ্জে অটোরিকশার চার্জার চুরির জেরে হামলায় মাছ ও গবাদিপশু লুট, সংবাদ সম্মেলন
- জামালপুরে ট্রেন লাইনে হাঁটার সময় তিস্তা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত
অধ্যক্ষ আরও অভিযোগ করেন, চাকরিচ্যুত ও অভিযুক্ত ওই শিক্ষকরা স্থানীয় একটি রাজনৈতিক মহলের প্রত্যক্ষ ইন্ধনে এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কয়েকজন নেতার স্ত্রীদের নিয়ে একটি সংঘবদ্ধ চক্র গড়ে তুলেছেন। এর অংশ হিসেবে গত ৩ নভেম্বর তাঁরা কোনো কর্তৃপক্ষের বা প্রতিষ্ঠানের অনুমতি ছাড়াই জোরপূর্বক প্রাঙ্গণে প্রবেশ করে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন স্লোগান দিয়ে মানববন্ধনের নামে এক নাটক সাজান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে আনা অনিয়ম ও ভুয়া সনদের অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা প্রতিষ্ঠানের শিক্ষার স্বাভাবিক পরিবেশ ও সুনাম ক্ষুণ্নকারী কুচক্রী মহলের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
(ads2)
উল্লেখ্য, এর আগে গত ৩ নভেম্বর বকেয়া বেতন-ভাতা ও নতুন ম্যানেজিং কমিটি অনুমোদনের দাবি তুলে চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের ১৫ জন শিক্ষক মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।