রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Seba Hot News : সেবা হট নিউজ
শফিকুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে দিনটি উদযাপিত হয়।
National Revolution and Solidarity Day celebrated with due dignity in Roumari
রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে



কুড়িগ্রামের রৌমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। গত ৭ নভেম্বর শনিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

(ads1)

সকালের দিকে উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পাপু মিয়ার সভাপতিত্বে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসান। আলোচনা সভা শেষে অনুষ্ঠানে বিজয় শিশু শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।


এদিকে দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠন দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে।


আরও পড়ুন:


উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—আহ্বায়ক মুক্তিযোদ্ধা কমান্ড ও বীর মুক্তিযোদ্ধা মো. নুর হোসেন, কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য মো. আজিজুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক ও চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, জামায়াতে ইসলামী উপজেলা আমির হায়দার আলী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে সঞ্চালনা করেন প্রভাষক আকতারুজ্জামান।

(ads2)

দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় ইতিহাসে এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। ঐক্য ও সংহতির চেতনা ধারণ করে দেশ ও দশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

রৌমারীতে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু, আহত ১
রৌমারীতে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু, আহত ১
রৌমারীতে মাদক মামলার আসামি হয়েও সরকারি চাকরিতে বহাল সিএইচসিপি
রৌমারীতে মাদক মামলার আসামি হয়েও সরকারি চাকরিতে বহাল সিএইচসিপি
রৌমারীতে বাড়িতে কেউ না থাকায় বৃদ্ধ মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রৌমারীতে বাড়িতে কেউ না থাকায় বৃদ্ধ মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রৌমারীতে জিঞ্জিরাম নদীর পানিতে ডুবে ৫ বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
রৌমারীতে জিঞ্জিরাম নদীর পানিতে ডুবে ৫ বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
রৌমারীতে মাদকাসক্ত ভাতিজার এলোপাতাড়ি কোপে চাচির মৃত্যু, আহত ৪
রৌমারীতে মাদকাসক্ত ভাতিজার এলোপাতাড়ি কোপে চাচির মৃত্যু, আহত ৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান