বকশীগঞ্জে কভার্ড ভ্যানের চাপায় নিহত বেড়ে ২, ঢাকা মেডিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ সাকিবের

Seba Hot News : সেবা হট নিউজ
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: বকশীগঞ্জে কভার্ড ভ্যানের চাপায় গুরুতর আহত হাফেজ সাকিব হাসান ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে এ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ২।
Death toll in Bakshiganj covered van accident rises to 2, Shakib passes away at Dhaka Medical College
কভার্ড ভ্যানের চাপায় গুরুতর আহত সাকিব আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন



জামালপুরের বকশীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মৃত্যুর সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। কভার্ড ভ্যানের চাপায় গুরুতর আহত হাফেজ সাকিব হাসান (১৮) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

(ads1)

সোমবার (২ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-রৌমারী সড়কের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের মাঝগেদরা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


নিহত সাকিব হাসান ধানুয়া কামালপুর এলাকার একটি স্থানীয় মসজিদের ইমাম ছিলেন। এ ঘটনায় দুর্ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক আপন মিয়া (১৮)। আপন মিয়া যদুরচর গ্রামের ইয়াহইয়া মিয়ার ছেলে।


আরও পড়ুন:


স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যায় বকশীগঞ্জ শহর থেকে হাফেজ সাকিব হাসানকে মোটরসাইকেলে নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন আপন মিয়া। পথিমধ্যে কামালপুর মাঝগেদরা এলাকার ‘গামারের গাছ’ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুইজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।


পরে স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক আপন মিয়াকে মৃত ঘোষণা করেন। একই সাথে আশঙ্কাজনক অবস্থায় হাফেজ সাকিব হাসানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

(ads2)

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, এ ঘটনায় সড়ক আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট হাইওয়ে থানা পুলিশ।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনাকে পুঁজি করে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনাকে পুঁজি করে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, ইমাম আহত
বকশীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, ইমাম আহত
বকশীগঞ্জে গভীর রাতে দশানী নদীতে ইউএনওর অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস
বকশীগঞ্জে গভীর রাতে দশানী নদীতে ইউএনওর অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস
বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড
বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড
বকশীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ
বকশীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান