বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

Seba Hot News : সেবা হট নিউজ
বকশীগঞ্জ প্রতিনিধি: বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ শান্ত মিয়া নামের এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
Youth arrested with drugs in mobile court in Bakshiganj, sentenced to 6 months in prison
বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড



(ads1)

জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে শান্ত মিয়া (২১) নামের এক যুবককে মাদকসহ হাতেনাতে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবাত্তী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত শান্ত মিয়া কামালেরবাত্তী গ্রামের আমজাদ আলীর ছেলে।


আরও পড়ুন:


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা প্রশাসন কামালেরবাত্তী এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় শান্ত মিয়াকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।


মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর পদক্ষেপ ও নিয়মিত অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন ও সুশীল সমাজ।

(ads2)

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, "মাদক থেকে যুবসমাজকে রক্ষা করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।" তিনি আরও বলেন, বকশীগঞ্জ উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে প্রশাসন কঠোর আইনি তৎপরতা নিয়মিতভাবে পরিচালনা করবে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ
বকশীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ
বকশীগঞ্জের ছাত্রদল নেতা আমান উদয় কে পদ থেকে অব্যাহতি
বকশীগঞ্জের ছাত্রদল নেতা আমান উদয় কে পদ থেকে অব্যাহতি
বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতা আমান উদয় গ্রেপ্তার, আটক ৫
বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতা আমান উদয় গ্রেপ্তার, আটক ৫
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু
বকশীগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযান, দুই লাখ টাকার মাদকসহ আটক ১
বকশীগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযান, দুই লাখ টাকার মাদকসহ আটক ১

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান