![]() |
| মেলান্দহে স্কুলের পিয়নসহ ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক |
মেলান্দহে স্কুলের পিয়নসহ ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
জামালপুরের মেলান্দহে ৫০ পিস ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক অফিস সহায়কসহ (পিয়ন) তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ২৬ অক্টোবর রাতে উপজেলার মহিষবাথান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
(ads1)
গ্রেপ্তারকৃতরা হলেন—মেলান্দহ উপজেলার বন্দোরৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক ওমর ফারুক (৩২), মাদারগঞ্জ উপজেলার মহিষবাথান গ্রামের ফজল হকের ছেলে নজরুল ইসলাম (৩৫) এবং মেলান্দহ শাহীন বাজার এলাকার আ. করিমের ছেলে চঞ্চল মিয়া (২৮)।
আরও পড়ুন:
- ঢাকার বিসিএফসিসিতে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০২৬ শুরু ২৯ অক্টোবর: মেলায় অংশ নিচ্ছে ২০টি দেশ
- জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা
- জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
- দাবি মেনে প্রজ্ঞাপন জারি, ১৪ দিন পর জামালপুর নার্সিং কলেজের শাটডাউন প্রত্যাহার
- বকশীগঞ্জের ছাত্রদল নেতা আমান উদয় কে পদ থেকে অব্যাহতি
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ অক্টোবর দিবাগত রাত ১০টার দিকে মাদারগঞ্জ সার্কেলের নির্দেশনায় এবং মডেল থানার বিশেষ একটি দল উপজেলার মহিষবাথান এলাকায় অভিযান চালায়। এ সময় ওই তিন মাদক কারবারিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
(ads2)
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশীষ রায় আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরদিন তাদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। স্থানীয় মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।