জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন: জামালপুর পৌর শহরের লাঙ্গলজোড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ২৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
Unidentified youth dies after being run over by train in Jamalpur, police suspect suicide
জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, আত্মহত্যার ধারণা পুলিশের



জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, আত্মহত্যার ধারণা পুলিশের

জামালপুর পৌর শহরের লাঙ্গলজোড়া এলাকায় রেললাইনের ওপর বসে থাকা অবস্থায় ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ২৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

(ads1)

আজ সোমবার (২৬ অক্টোবর) বিকেলে জামালপুর রেলওয়ে স্টেশনের অদূরে লাঙ্গলজোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


আরও পড়ুন:


রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে ভূঞাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করে লাঙ্গলজোড়া এলাকায় পৌঁছায়। এ সময় ওই যুবক দীর্ঘক্ষণ ধরে রেললাইনের ওপর বসে ছিলেন। ট্রেনটি অত্যন্ত কাছে চলে এলে তিনি সরে যাওয়ার সুযোগ পাননি এবং ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর করুণ মৃত্যু হয়।


ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন রেললাইনের পাশে ভিড় করেন এবং পরে রেলওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের খণ্ডিত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

(ads2)

এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "প্রাথমিকভাবে স্থানীয়দের দেওয়া তথ্য ও পারিপাবিক অবস্থা দেখে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা হতে পারে। তবে নিহতের এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। তাঁর পরিচয় শনাক্ত করার জন্য পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।"

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

দাবি মেনে প্রজ্ঞাপন জারি, ১৪ দিন পর জামালপুর নার্সিং কলেজের শাটডাউন প্রত্যাহার
দাবি মেনে প্রজ্ঞাপন জারি, ১৪ দিন পর জামালপুর নার্সিং কলেজের শাটডাউন প্রত্যাহার
সীমান্তে নৌকায় থান কাপড়ের বড় চালান জব্দ, বাজারমূল্য ৯০ লাখ টাকা
সীমান্তে নৌকায় থান কাপড়ের বড় চালান জব্দ, বাজারমূল্য ৯০ লাখ টাকা
জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ইতিহাস গড়ে জামালপুরের প্রথম স্বর্ণ জয়
জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ইতিহাস গড়ে জামালপুরের প্রথম স্বর্ণ জয়
জামালপুরে টোল আদায় নিয়ে মারধরের জের, ৪ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ মুক্ত
জামালপুরে টোল আদায় নিয়ে মারধরের জের, ৪ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ মুক্ত
জামালপুরে নিখোঁজের ৩ দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
জামালপুরে নিখোঁজের ৩ দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top