জামালপুরে নিখোঁজের ৩ দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন: জামালপুর সদরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার ৩ দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে হাবিবুর রহমান নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Half-decomposed body of man recovered from Brahmaputra River 3 days after going missing in Jamalpur



জামালপুরে নিখোঁজের ৩ দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

জামালপুর সদর উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে হাবিবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

(ads1)

আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের নামা কোচনধারা এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।


নিহত হাবিবুর রহমান জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের বারুয়ামারি এলাকার জহির উদ্দিনের ছেলে।


আরও পড়ুন:


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন দিন আগে হাবিবুর রহমান নিজ বাড়ি থেকে দৈনন্দিন কাজের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবার ও স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজখবর করেও তাঁর কোনো সন্ধান পাননি। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।


আজ শুক্রবার বেলা ১১টার দিকে নামা কোচনধারা এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে ট্রলার/নৌকায় পারাপারের সময় স্থানীয় লোকজন পানিতে একটি অর্ধগলিত মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রকে অবহিত করা হয়। খবর পেয়ে বেলা ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

(ads2)

বিষয়টি নিশ্চিত করে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক ওবায়দুল হক জানান, "স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করি। নিহতের শরীরের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হওয়া যাবে।"

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন, চ্যাম্পিয়ন মুন্না-মুসাফি জুটি
জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন, চ্যাম্পিয়ন মুন্না-মুসাফি জুটি
৯ বছরেও শেষ হয়নি ১৫৩ কোটি টাকার জামালপুর হাইটেক পার্ক, থমকে হাজারও তরুণের স্বপ্ন
৯ বছরেও শেষ হয়নি ১৫৩ কোটি টাকার জামালপুর হাইটেক পার্ক, থমকে হাজারও তরুণের স্বপ্ন
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযান: ফেনসিডিল ও ভারতীয় গরু উদ্ধার
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযান: ফেনসিডিল ও ভারতীয় গরু উদ্ধার
জামালপুরে ২২৫ মণ্ডপে নিচ্ছিদ্র নিরাপত্তা, সংবাদ সম্মেলনে এসআরবি-১৪ অধিনায়ক
জামালপুরে ২২৫ মণ্ডপে নিচ্ছিদ্র নিরাপত্তা, সংবাদ সম্মেলনে এসআরবি-১৪ অধিনায়ক
শিক্ষার্থীদের ভুয়া স্লোগানের মুখে না ঢুকেই ফিরলেন জামালপুর নার্সিং কলেজের অধ্যক্ষ
শিক্ষার্থীদের ভুয়া স্লোগানের মুখে না ঢুকেই ফিরলেন জামালপুর নার্সিং কলেজের অধ্যক্ষ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top