সাংবাদিক ও পুলিশ পেটানোর হুমকিদাতা কথিত ছাত্রদল নেতা লাঞ্জু গ্রেপ্তার

Seba Hot News : সেবা হট নিউজ
0
জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে সাংবাদিক, পুলিশ ও প্রশাসনকে পিটিয়ে চালানের হুমকি দেওয়া বহুল আলোচিত কথিত ছাত্রদল নেতা আজমাইন হোসেন লাঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Chhatra Dal leader Lanju arrested for allegedly threatening to beat up journalists and police
সাংবাদিক ও পুলিশ পেটানোর হুমকিদাতা কথিত ছাত্রদল নেতা লাঞ্জু গ্রেপ্তার



সাংবাদিক ও পুলিশ পেটানোর হুমকিদাতা কথিত ছাত্রদল নেতা লাঞ্জু গ্রেপ্তার

সাংবাদিক, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে প্রকাশ্যে পেটানোর হুংকার এবং 'চালালে দেওয়ার' হুমকি দিয়ে তীব্র আলোচনার জন্ম দেওয়া বহুল আলোচিত কথিত ছাত্রদল নেতা আজমাইন হোসেন লাঞ্জুকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

(ads1)

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে মেলান্দহ উপজেলা কম্পাউন্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম মাহমুদুল হক। গ্রেপ্তারকৃত লাঞ্জু উপজেলার পূর্ব মালঞ্চ গ্রামের সোজা মিয়ার ছেলে।


ঘটনা সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি নারীঘটিত বিতর্কিত বিষয়ে রফা-দফার নামে মেলান্দহ উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাকারিয়া আহমেদ জুয়েলের বিরুদ্ধে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে, যা বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়। পরবর্তীতে জাকারিয়া জুয়েল নিজেকে নির্দোষ দাবি করে অপপ্রচারের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন করেন।


আরও পড়ুন:


ঐ সংবাদ সম্মেলনের ভিডিও ও বক্তব্য কেন্দ্র করে জুয়েলের পক্ষ নিয়ে লাঞ্জু এক অডিও/ভিডিও বার্তায় বলেন, "ওই মিয়া, রানিং ক্ষমতায় বিএনপি। দুই চারটা সাংবাদিক, দুই চারটা পুলিশ প্রশাসন-পিটাপিটি যদি না করতে পারি ছাত্রদল হয়ে, তাহলে কী হইল, কন? চলেন, জুয়েল ভাই যদি বলে, তাইলে সেই লেভেলের পিটন দেই সাংবাদিকেরে। এমপি সাবের হঙ্গে কথা কয়ে, দিমু শালারে চালান দিয়ে।"


ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের সাথে সাথেই ভাইরাল হয়ে পড়ে এবং সাংবাদিক ও সুশীল সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসার পরপরই দ্রুত অভিযানে নেমে লাঞ্জুকে গ্রেপ্তার করে পুলিশ।

(ads2)

এদিকে জামালপুর মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, "গ্রেপ্তারকৃত আজমাইন হোসেন লাঞ্জুর ছাত্রদলের কোনো পদ-পদবি বা প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা নেই।"

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

স্ত্রীর যৌতুক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার
স্ত্রীর যৌতুক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি ওয়ার্ড সভাপতি আটক, পাঠানো হলো কারাগারে
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি ওয়ার্ড সভাপতি আটক, পাঠানো হলো কারাগারে
মেলান্দহে নজরুলবর্ষ উদযাপিত: শিক্ষা উপকরণ, অর্থ ও ঢেউটিন বিতরণ
মেলান্দহে নজরুলবর্ষ উদযাপিত: শিক্ষা উপকরণ, অর্থ ও ঢেউটিন বিতরণ
মেলান্দহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
মেলান্দহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
মেলান্দহে ফেমিলি কার্ড অবহিতকরণ সভা, স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ
মেলান্দহে ফেমিলি কার্ড অবহিতকরণ সভা, স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top