মেলান্দহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Seba Hot News : সেবা হট নিউজ
0
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউএনও জিন্নাতুল আরা।
International Day for Disaster Reduction celebrated in Melandhe
মেলান্দহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত



মেলান্দহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জামালপুরের মেলান্দহে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।


গতকাল সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

(ads1)

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় দুর্যোগের ঝুঁকি হ্রাস, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত সাড়াদানের বিভিন্ন উপায় নিয়ে বক্তারা আলোচনা করেন।


আরও পড়ুন:


আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম মাহমুদুল হাসান, মেলান্দহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তানভির হাসান, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ জামাল, দৈনিক মানবজমিনের প্রতিনিধি দিলরুবা ইয়াসমিন রুমা এবং সাবেক ছাত্রদল সভাপতি ও সাংবাদিক আজম খান প্রমুখ।

(ads2)

সভায় বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বেশি হলেও সঠিক পরিকল্পনা, পূর্বাভাস এবং গণসচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। এ ক্ষেত্রে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দক্ষতা এবং স্থানীয় প্রশাসনের প্রস্তুত থাকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

মেলান্দহে ফেমিলি কার্ড অবহিতকরণ সভা, স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ
মেলান্দহে ফেমিলি কার্ড অবহিতকরণ সভা, স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ
মেলান্দহে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে ‘কন্যা শিশু মেলা’ অনুষ্ঠিত
মেলান্দহে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে ‘কন্যা শিশু মেলা’ অনুষ্ঠিত
মেলান্দহে চাঁদার দাবিতে বন্ধ রাখা ওয়ালটন শোরুম খুলল পুলিশ
মেলান্দহে চাঁদার দাবিতে বন্ধ রাখা ওয়ালটন শোরুম খুলল পুলিশ
মেলান্দহে ১৫ লাখ টাকা নিয়ে স্বপরিবারে পালালেন মসজিদের ইমাম
মেলান্দহে ১৫ লাখ টাকা নিয়ে স্বপরিবারে পালালেন মসজিদের ইমাম
মেলান্দহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন, আলোচনা সভা অনুষ্ঠিত
মেলান্দহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন, আলোচনা সভা অনুষ্ঠিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top