বকশীগঞ্জে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Seba Hot News : সেবা হট নিউজ
0
জিএম ফাতিউল হাফিজ বাবু: জামালপুরের বকশীগঞ্জে সপরিবারে ঢাকায় থাকা আলাল মিয়া নামে এক যুবক গ্রামে আসার পরদিন নিজ ঘর থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Young man's hanging body recovered from his house in Bakshiganj
বকশীগঞ্জে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার



বকশীগঞ্জে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে নিজ বসতঘর থেকে আলাল মিয়া (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

(ads1)

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া মণ্ডলা পাড়া এলাকার নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


নিহত আলাল মিয়া বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া মণ্ডলা পাড়া গ্রামের সোরহাব আলীর ছেলে।


বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ জানান, নিহত আলাল মিয়া দীর্ঘদিন ধরে সপরিবারে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় বসবাস করে আসছিলেন। গত গতকাল সোমবার (১২ অক্টোবর) তিনি ঢাকা থেকে একাই বকশীগঞ্জের গ্রামের বাড়িতে ফেরেন।


আজ মঙ্গলবার দুপুরে খাবার খেয়ে তিনি নিজ ঘরে ঘুমাতে যান। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও ঘরের দরজা না খোলায় স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মনে সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে বেড়ার ফাঁক দিয়ে ঘরে তাকালে তাকে ধরনার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তাৎক্ষণিক বকশীগঞ্জ থানা পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহটি নিচে নামায়।

(ads2)

ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, "সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিতভাবে বলা সম্ভব হবে। 

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।"

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে ঘূর্ণিঝড়ে ভেঙে গেল দরিদ্রের একমাত্র দোকান, আকুতি সহায়তার
বকশীগঞ্জে ঘূর্ণিঝড়ে ভেঙে গেল দরিদ্রের একমাত্র দোকান, আকুতি সহায়তার
বকশীগঞ্জে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করলো ভ্রাম্যমাণ আদালত
বকশীগঞ্জে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করলো ভ্রাম্যমাণ আদালত
বকশীগঞ্জে অটোরিকশা-ভ্যান সংঘর্ষে শিশু নিহত, মা গুরুতর আহত
বকশীগঞ্জে অটোরিকশা-ভ্যান সংঘর্ষে শিশু নিহত, মা গুরুতর আহত
বকশীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়িসহ আটক ৪
বকশীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়িসহ আটক ৪
বকশীগঞ্জে বাস চাপায় বউ-শাশুড়ির মর্মান্তিক মৃত্যু, আটক ১
বকশীগঞ্জে বাস চাপায় বউ-শাশুড়ির মর্মান্তিক মৃত্যু, আটক ১

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top