বকশীগঞ্জে বাস চাপায় বউ-শাশুড়ির মর্মান্তিক মৃত্যু, আটক ১

Seba Hot News : সেবা হট নিউজ
0
জিএম ফাতিউল হাফিজ বাবু: জামালপুরের বকশীগঞ্জে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কে বাস চাপায় উফেজা বেগম ও ফরিদা বেগম নামে বউ-শাশুড়ির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাসসহ হেলপার আটক।
Tragic death of wife and mother-in-law after being run over by bus in Bakshiganj, 1 arrested
বকশীগঞ্জে বাস চাপায় বউ-শাশুড়ির মর্মান্তিক মৃত্যু, আটক ১



বকশীগঞ্জে বাস চাপায় বউ-শাশুড়ির মর্মান্তিক মৃত্যু, আটক ১

জামালপুরের বকশীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে একই পরিবারের শাশুড়ি ও তাঁর ছেলের বউয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের বকশীগঞ্জ উপজেলার নীলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

(ads1)

নিহত ব্যক্তিরা হলেন—নীলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) এবং তাঁর ছেলের বউ ফরিদা বেগম (৪০)।


স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা ‘শান্তি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস বকশীগঞ্জ হয়ে কুড়িগ্রামের রৌমারীর উদ্দেশ্যে যাচ্ছিল। সকাল আনুমানিক ৬টার দিকে নীলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকা অতিক্রম করার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা উফেজা বেগম ও তাঁর পুত্রবধূ ফরিদা বেগমকে নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে আসা বাসটি সজোরে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁদের দুজনেরই মর্মান্তিক মৃত্যু হয়।


দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসটি আটকে রেখে বাসের হেলপার মহিউদ্দিনকে (মহিনউদ্দিন) হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে বাসের চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

(ads2)

সংবাদ পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং ঘাতক 'শান্তি পরিবহন' বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় একই পরিবারের দুজনের প্রাণহানির খবরে পুরো নীলক্ষিয়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


বিষয়টি নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, "দুর্ঘটনার পর খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং বাসটির হেলপার মহিউদ্দিনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহতদের সুরতহাল ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে প্রয়াত দেলোয়ারকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে প্রয়াত দেলোয়ারকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জ সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করল বিজিবি
বকশীগঞ্জ সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করল বিজিবি
বকশীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, পাঠানো হলো কারাগারে
বকশীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, পাঠানো হলো কারাগারে
বকশীগঞ্জে ‘ভুয়া’ দাবি করে Guard of honor-এ বাধা, রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই মুক্তিযোদ্ধার দাফন
বকশীগঞ্জে ‘ভুয়া’ দাবি করে Guard of honor-এ বাধা, রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই মুক্তিযোদ্ধার দাফন
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top