![]() |
| বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড |
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড
জামালপুরের বকশীগঞ্জে উপজেলা প্রশাসনের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনকালে খোরশেদ আলম (২৮) নামে এক যুবককে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।
দণ্ডপ্রাপ্ত খোরশেদ আলম বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
আরও পড়ুন:
- বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড
- ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মেগা সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী
- চিলমারীতে জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ১২
- উল্লাপাড়ায় অবৈধ চায়না দুয়ারী জালের কারখানা জব্দ, ১ লাখ টাকা জরিমানা
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকবিরোধী নিয়মিত নজরদারির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে দাসপাড়া এলাকায় খোরশেদ আলমের নিজ বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নিজ ঘরে মাদক সেবনরত অবস্থায় মাদকদ্রব্যসহ তাঁকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
অভিযান শেষে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, "যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং উপজেলাকে মাদকমুক্ত রাখতে এই ধরণের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন, বহন বা বিক্রির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।