বকশীগঞ্জে ‘কৃষক কার্ড’ ও কৃষি উপকরণ সহায়তা বিতরণের শুভ উদ্বোধন

Seba Hot News : সেবা হট নিউজ
0
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে প্রান্তিক কৃষকদের দ্রুত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ ও কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রাথমিকভাবে ২,৪৯৬ জন কৃষক পাবেন এই কার্ড।
Inauguration of 'Farmer Card' and agricultural input assistance distribution in Bakshiganj
বকশীগঞ্জে ‘কৃষক কার্ড’ ও কৃষি উপকরণ সহায়তা বিতরণের শুভ উদ্বোধন



বকশীগঞ্জে ‘কৃষক কার্ড’ ও কৃষি উপকরণ সহায়তা বিতরণের শুভ উদ্বোধন

"কৃষক কার্ড হাতে থাকলে, সেবা পাবেন সাথে সাথে"—এই যুগোপযোগী স্লোগানকে সামনে রেখে প্রান্তিক কৃষকদের সরাসরি সরকারি সুবিধা ও সেবা নিশ্চিত করার লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জে 'কৃষক কার্ড' এবং কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।


আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেনী থেকে একযোগে সারা দেশে মূল কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেন্দ্রীয় এই আয়োজনের অংশ হিসেবে বকশীগঞ্জ উপজেলা হলরুমে স্থানীয় কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বকশীগঞ্জের উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।


এ সময় বকশীগঞ্জ প্রান্তে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন, জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জোনাইদ আফ্রাদ, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা এবং উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম। এছাড়া রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে উপজেলা বিএনপির সহসভাপতি আকতার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগরমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুফলভোগী প্রান্তিক কৃষকেরা সভায় অংশ নেন।


কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলায় প্রান্তিক পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে নিবন্ধিত কৃষকদের হাতে এই স্মার্ট ডিজিটাল কার্ড তুলে দেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ২ হাজার ৪৯৬ জন নিবন্ধিত কৃষককে আনুষ্ঠানিকভাবে এই 'কৃষক কার্ড' প্রদান করা হবে। কার্ডের মাধ্যমে কৃষকেরা ভবিষ্যতে সরাসরি বীজ, সার ও সরকারি যেকোনো প্রণোদনা নির্বিঘ্নে ও দ্রুততম সময়ে গ্রহণ করতে পারবেন।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে কৃষকদের বরাদ্দের সার পাচারের সময় ৭ বস্তা জব্দ
বকশীগঞ্জে কৃষকদের বরাদ্দের সার পাচারের সময় ৭ বস্তা জব্দ
কৃত্রিম সংকট ও বেশি দাম নেওয়া যাবে না: রৌমারীতে সার ডিলারদের কড়া বার্তা
কৃত্রিম সংকট ও বেশি দাম নেওয়া যাবে না: রৌমারীতে সার ডিলারদের কড়া বার্তা
আগামী ৫ বছরে কৃষকদের সৌরবিদ্যুৎচালিত পাম্প দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
আগামী ৫ বছরে কৃষকদের সৌরবিদ্যুৎচালিত পাম্প দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
ইসলামপুরে চড়া দামে সার বিক্রি ও অনিয়ম, দুই ডিলারকে জরিমানা
ইসলামপুরে চড়া দামে সার বিক্রি ও অনিয়ম, দুই ডিলারকে জরিমানা
রৌমারীতে কৃষি ও গ্রামীণ অর্থনীতি জোরদারে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত
রৌমারীতে কৃষি ও গ্রামীণ অর্থনীতি জোরদারে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top