কমরেড মনজুরুল আহসান খানের জন্মদিনে ১ হাজার মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু সেবা

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরে সিপিবির সাবেক সভাপতি কমরেড মনজুরুল আহসান খানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ১ হাজার দরিদ্র মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন।
1,000 people received free eye care on Comrade Manjurul Ahsan Khan's birthday
কমরেড মনজুরুল আহসান খানের জন্মদিনে ১ হাজার মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু সেবা

কমরেড মনজুরুল আহসান খানের জন্মদিনে ১ হাজার মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু সেবা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি কমরেড মনজুরুল আহসান খানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার চরাঞ্চল কুলকান্দি টি কে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ময়মনসিংহের বিখ্যাত ‘ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল’-এর কারিগরি সহযোগিতায় এই মানবিক চক্ষু শিবিরের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সিপিবির সাবেক সভাপতি কমরেড মনজুরুল আহসান খান নিজে উপস্থিত থেকে চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আসলাম খান, বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক হযরত আলী, ডা. সাদমান ভূঁইয়া, ডা. বিজিতা শর্মা ক্রমা এবং টি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অভিজ্ঞ ১১ সদস্যের একটি স্পেশাল মেডিকেল টিমের সহায়তায় দিনব্যাপী এই চিকিৎসা শিবিরে যমুনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলের অন্তত ১ হাজার দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চোখের প্রাথমিক পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ সেবা প্রদান করা হয়।

সামাজিক দায়বদ্ধতা ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই আয়োজন চরাঞ্চলের মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

ইসলামপুরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৫ দোকান
ইসলামপুরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৫ দোকান
বকশীগঞ্জে কৃষকদের বরাদ্দের সার পাচারের সময় ৭ বস্তা জব্দ
বকশীগঞ্জে কৃষকদের বরাদ্দের সার পাচারের সময় ৭ বস্তা জব্দ
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুর বিএনপির বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুর বিএনপির বিক্ষোভ মিছিল
সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ইসলামপুরে হযরত শাহ্ কামাল (রহ:) জেনারেল হাসপাতালের ১০ বছর পূর্তি
ইসলামপুরে হযরত শাহ্ কামাল (রহ:) জেনারেল হাসপাতালের ১০ বছর পূর্তি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top