![]() |
| সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ |
সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সারাদেশে নিষিদ্ধঘোষিত ঘোষিত কার্যক্রম ও অনিয়মের প্রতিবাদে এবং অনাকাঙ্ক্ষিত নৈরাজ্য সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনসমূহ।
গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামপুর উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু ও উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাফিদা সাফিজ বিনতির নির্দেশনায় এবং উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত ও পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসানের সার্বিক ব্যবস্থাপনায় মিছিলটি বের হয়। শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ইসলামপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড় বটতলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বাবলু সর্দার, কোষাধ্যক্ষ প্রিন্স আলম, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলীনূর ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, "আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দোসররা জামালপুরসহ সারাদেশে নানা বিভ্রান্তি ও অগ্নিসংযোগের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।" অনতিবিলম্বে এসব অপতৎপরতা বন্ধের আহ্বান জানিয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তারের জোর দাবি জানান নেতৃবৃন্দ।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুজ্জামান লুলু, শাহজাহান মিয়া, রহিমুজ্জামান রোকনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।





খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।