ইসলামপুরে ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আনোয়ার হোসেন নামের এক পল্লী চিকিৎসকের করুণ মৃত্যু হয়েছে। চর পুটিমারী ইউনিয়নে ঘটে এই দুর্ঘটনা।
Rural doctor dies after being struck by lightning while fishing in Brahmaputra River in Islampur
ইসলামপুরে ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু

ইসলামপুরে ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু

জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গিয়ে আকস্মিক বজ্রপাতে আনোয়ার হোসেন (৪৫) নামের এক পল্লী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চর পুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই এলাকার সুরুজ আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে পল্লী চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা দিতেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুরে আনোয়ার হোসেন বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদীতে জাল নিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বিকট শব্দে বজ্রপাত হলে তিনি প্রচণ্ডভাবে বিদ্যুতায়িত ও দগ্ধ হন। স্বজনেরা টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করতে গেলে দেখা যায়, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

হঠাৎ এমন মর্মান্তিক দুর্ঘটনায় পরিবার ও পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চর পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুজ্জামান সুরুজ মাস্টার জানান, "নদীতে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে আমাদের এলাকার পল্লী চিকিৎসক আনোয়ার হোসেনের অকাল মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।"

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

ইসলামপুরে তরুণ-তরুণীদের ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ শুরু
ইসলামপুরে তরুণ-তরুণীদের ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ শুরু
ইসলামপুরে চার্জারের পিন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশাচালকের করুণ মৃত্যু
ইসলামপুরে চার্জারের পিন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশাচালকের করুণ মৃত্যু
জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়তো ঋণে
জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়তো ঋণে
ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত: আলোচনা সভা ও শোভাযাত্রা
ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত: আলোচনা সভা ও শোভাযাত্রা
ইসলামপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন
ইসলামপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top